Signs Of Heart Failure: হার্ট ফেলিওয়ের আগে দেখা দেয় এই লক্ষণগুলি, বিপদ এড়াতে সাবধান হয়ে যান

Heart Failure Sign: হার্ট ফেলিওরের প্রাথমিক লক্ষণগুলি বোঝা গুরুত্বপূর্ণ যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। যাতে কিছু সতর্কতা অবলম্বন করে হার্ট ফেলিওর প্রতিরোধ বা কম করা যায়। এখানে হার্ট ফেলিওরের লক্ষণ সম্পর্কে জানান হল।

Advertisement
 হার্ট ফেলিওয়ের আগে দেখা দেয় এই লক্ষণগুলি, সাবধান হয়ে যানHeart Failure Signs: ক্লান্তি হার্ট ফেলিওরের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি
হাইলাইটস
  • মানুষের হৃৎপিণ্ডের কাজ হলো প্রয়োজনীয় অঙ্গসহ সারা শরীরে রক্ত ​​পাম্প করা
  • হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়লে হার্ট ফেলিওর হয়
  • হার্ট ফেলিওরের প্রাথমিক লক্ষণগুলি বোঝা গুরুত্বপূর্ণ

Warning Signs Of Heart Failure: মানুষের হৃদপিণ্ডের কাজ হল প্রয়োজনীয় অঙ্গসহ সারা শরীরে রক্ত ​​পাম্প করা। হৃদযন্ত্র দুর্বল হয়ে গেলে এবং এই কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে হার্ট ফেলিওর হয়। এই অবস্থা শরীরকে প্রভাবিত করতে পারে এবং অর্গান ফেলিওরের (Organ failure) কারণ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে হৃদযন্ত্রের ব্যর্থতার কারণে একজন ব্যক্তির মৃত্যুর পরে ভারতে হার্ট ফেলিওর নির্ণয় করা হয়। এই ধরনের ঘটনার সময় এক বা একাধিক রক্তনালী সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে যায় এবং হৃৎপিণ্ডের পেশীতে রক্ত ​​সরবরাহ করতে ব্যর্থ হয়। এই কারণে, হৃৎপিণ্ডের সেই অংশটি আহত টিস্যুতে পরিণত হয়, যা হৃৎপিন্ডের সামগ্রিক কার্যকারিতা হ্রাস করে।

হার্ট ফেলিওরের প্রাথমিক উপসর্গগুলি (early symptoms of heart failure) বোঝা গুরুত্বপূর্ণ যাতে অবস্থার তীব্রতা রোধ করা যায়। নীচে তালিকাভুক্ত কিছু লক্ষণ রয়েছে যার সম্পর্কে  আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে।

 

 

হৃৎপিন্ডের পেশিতে চাপ
হার্ট ফেলিওরের কারণে ফুসফুসে তরল জমা হতে পারে। এর কারণে ব্যক্তির শ্বাসকষ্ট, কাশি এবং বুকে ঘরঘর আওয়াজ  অনুভব করতে পারে।

এডিমা বা গোড়ালি ফুলে যাওয়া
হৃৎপিণ্ড যখন দক্ষতার সঙ্গে রক্ত ​​পাম্প করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন শরীরের নিম্নাংশ থেকে ব্যবহৃত রক্ত ​​ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। এর ফলে পা, গোড়ালি, পেট ও উরুতে তরল জমে ফুলে যায়।

 শ্বাসকষ্ট
ফুসফুসে তরল জমা হওয়া কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে তাজা অক্সিজেনযুক্ত রক্তে রূপান্তর করা কঠিন করে তোলে। ফুসফুসের মধ্যে ফ্লুইড ঢুকে যায়, যার ফলে শ্বাসকষ্ট হয়।

দুর্বলতা
শ্বাসকষ্ট এবং ক্লান্তির কারণে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের প্রায়ই শারীরিক ক্রিয়াকলাপ এমনকি প্রতিদিনের কাজকর্ম করতে অসুবিধা হয়।

ক্লান্তি
এই অবস্থার লোকেদের মধ্যে  ক্লান্তি  দেখা দিতে  পারে। এটি শরীরের শক্তির চাহিদা মেটাতে অক্সিজেনযুক্ত রক্তকে দক্ষতার সাথে পাম্প করতে হৃদপিণ্ডের অক্ষমতার কারণে ঘটে।

খিদের অভাব
হার্ট থেকে অপর্যাপ্ত রক্ত ​​সরবরাহ হজমে প্রভাব ফেলে, পেট ভর্তি হয়ে থাকবার অনুভূতি দেয়।  আপনার যদি অস্বস্তি বোধ হয় বা পেট ফোলা বা ফাঁপার মত  মতো মনে হয়, তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

Advertisement

অনেক কারণের ফলে হৃৎপিন্ডের পেশী দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীকালে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। উচ্চ রক্তচাপ এবং সংকীর্ণ ধমনী অঙ্গগুলিতে রক্তের সুস্থ প্রবাহকে সীমাবদ্ধ করতে পারে।

 কাদের হার্ট ফেলিওর হতে পারে?
আগে কারও হার্ট অ্যাটাক (Heart Attack) হয়ে থাকলে তাঁর হার্ট ফেলিওরে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। এদিকে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, অ্যাঞ্জিওপ্লাস্টি ইত্যাদি আগে হয়ে থাকলে এই সমস্যার আশঙ্কা বাড়ে। পাশাপাশি অনিয়ন্ত্রিত ডায়াবিটিস, ব্লাড প্রেশারের মতো সমস্যা থাকলেও এই রোগের আশঙ্কা বাড়ে।

 সাধারণত কী টেস্ট করা হয়?
এক্ষেত্রে সাধারণত করা হয় ইসিজি। পাশাপাশি রক্তপরীক্ষাও করা হয়। এক্ষেত্রে ইকোকার্ডিয়াম টেস্টটি হল হার্টের আলট্রাসাউন্ড টেস্ট। এই টেস্টের মাধ্যমে হৃৎপিণ্ডের ক্ষমতা বোঝা যায়।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement