Measles Vaccination: কোভিডের পর বাড়ছে হামের সংক্রমণ, এই দিন থেকে রাজ্যে শুরু শিশুদের টিকাকরণ

রাজ্যে রুবেলা ও হামের প্রকোপ বেড়েছে বলে কয়েক সপ্তাহ আগেই খবর মিলেছিল। হু-র পরিসংখ্যানও বলছে, বিশ্বজুড়ে বেড়েছে হাম ও পক্সে আক্রান্তের সংখ্যা। ভারতেও বাড়ছে হামের সংক্রমণ। এই পরিস্থিতিতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়।

Advertisement
কোভিডের পর বাড়ছে হামের সংক্রমণ, এই দিন থেকে রাজ্যে শুরু শিশুদের টিকাকরণহামের টিকা।
হাইলাইটস
  • বাড়ছে হামের প্রকোপ।
  • নতুন বছরে রাজ্যে শুরু হচ্ছে টিকাকরণ।

কোভিডের পর গোটা দেশজুড়ে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। সংক্রমিত হচ্ছে শিশুরা। কর্নাটক, মহারাষ্ট্রে বেড়ে গিয়েছে মৃত্যুহার। এ রাজ্যেও বেড়েছে হামের সংক্রমণ। এ রাজ্যেও হাম আক্রান্তের হদিস মিলেছে। তাই হাম রোধে শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি। 

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেওয়া হবে হামের টিকা। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে শুরু হচ্ছে। ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টিকাকরণ। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ২ কোটি ৩০ লক্ষ শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে। জানা গিয়েছে, টিকাকরণ কর্মসূচির জন্য ইতিমধ্যেই রাজ্যে টলে এসেছে ১ কোটি ডোজ। রাখা হয়েছে বাগবাজারের কেন্দ্রীয় টিকাকরণ কেন্দ্রে। শূন্যের নীচে ১৫ ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়েছে হামের টিকা। 

বলে রাখি, রাজ্যে রুবেলা ও হামের প্রকোপ বেড়েছে বলে কয়েক সপ্তাহ আগেই খবর মিলেছিল। হু-র পরিসংখ্যানও বলছে, বিশ্বজুড়ে বেড়েছে হাম ও পক্সে আক্রান্তের সংখ্যা। ভারতেও বাড়ছে হামের সংক্রমণ। এই পরিস্থিতিতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়।চিঠিতে উল্লেখ করা হয়েছে, হু ও ইউনিসেফের ২০২১-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে হাম ও রুবেলা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে ৮৯ শতাংশ শিশু। ৮২ শতাংশ পেয়েছে দ্বিতীয় ডোজ। বলা হয়েছে, ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে হাম ও রুবেলার টিকাকরণ ১০০ শতাংশ শেষ করতে হবে। ৯ মাস থেকে ৫ বছর বয়সীদের টিকা দিতে হবে রাজ্যগুলিকে। এজন্য টাস্কফোর্স গঠন করতে হবে।  

অতিসম্প্রতি হামের প্রকোপ বেড়েছে বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরল ও মহারাষ্ট্রে। হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে মুম্বইয়ের। কেন হঠাৎ করে বাড়ল হাম? জানা গিয়েছে, গত দুবছর কোভিড আবহে হামের টিকাকরণ প্রভাবিত হয়েছে। তার ফলে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা।    

৫ থেকে ১০ বছরের শিশুরাই হামে বেশি আক্রান্ত হয়। ৬ মাস বয়সের কম শিশুদের হাম হলে প্রাণসংশয় দেখা দিতে পারে। হামের টিকা দেওয়া হয় ৯ মাসের শিশুদের। টিকা নেওয়া থাকলে ভাইরাসের সংক্রমণক্ষমতা কমে যায়। 

Advertisement

আরও পড়ুন- বয়স অনুযায়ী কতটা ওজন থাকলে ফিট? ওয়েট চার্ট

POST A COMMENT
Advertisement