Snake Home: বাড়িতে হঠাৎ সাপ ঢুকতে পারে এই ৫ কারণে, অবশ্যই জেনে রাখুন

Why Snakes Enter House: বাড়ির ভিতরে হঠাৎ সাপ! ভয় পাওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে আগামী কয়েক সপ্তাহ জুড়ে ঋতু পরিবর্তনের সময়ে বাড়ির বাগান, স্টোররুম বা বাথরুমে সাপ ঢুকতেই পারে। কিন্তু কেন বাড়িতে সাপ কেন ঢোকে?

Advertisement
বাড়িতে হঠাৎ সাপ ঢুকতে পারে এই ৫ কারণে, অবশ্যই জেনে রাখুন বাড়ির ভিতরে হঠাৎ সাপ! ভয় পাওয়াটাই স্বাভাবিক।

Why Snakes Enter House: বাড়ির ভিতরে হঠাৎ সাপ! ভয় পাওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে আগামী কয়েক সপ্তাহ জুড়ে ঋতু পরিবর্তনের সময়ে বাড়ির বাগান, স্টোররুম বা বাথরুমে সাপ ঢুকতেই পারে। কিন্তু কেন বাড়িতে সাপ কেন ঢোকে? এর পিছনে রয়েছে কয়েকটি পরিচিত কারণ। বাড়িতে ইঁদুরের উপদ্রব, জমে থাকা জল কিংবা পুরনো জিনিসের স্তূপ সাপকে আকৃষ্ট করতে পারে। কিছু বিষয়ে সতর্ক থাকলে সাপের বাড়িতে ঢোকার ঝুঁকি কমানো সম্ভব।

১. ইঁদুর ও টিকটিকির উপদ্রব
সাপের অন্যতম প্রধান খাদ্য ইঁদুর। এ ছাড়া কিছু প্রজাতির সাপ টিকটিকি ও ব্যাঙও খায়। ফলে বাড়িতে ইঁদুরের সংখ্যা বাড়লে খাবারের খোঁজে সাপও চলে আসতে পারে। তাই রান্নাঘর পরিষ্কার রাখা এবং খাবার ঢাকা পাত্রে রাখা জরুরি।

২. পুরনো জিনিসের স্তূপ
বাড়ির আনাচকানাচে জমে থাকা কাঠ, ইট, কার্ডবোর্ডের বাক্স কিংবা পুরনো আসবাব সাপের লুকিয়ে থাকার জায়গা হয়ে উঠতে পারে। বিশেষ করে অন্ধকার ও নিরিবিলি স্টোররুমে সতর্ক থাকা দরকার। অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রাখাই ভাল।

৩. জমে থাকা জল ও স্যাঁতসেঁতে জায়গা
বাড়ির আশপাশে জল জমে থাকলে মশা, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণীর আনাগোনা বাড়তে পারে। সেগুলি আবার সাপের খাদ্য হতে পারে। বাগানের টবের নীচে জমা জল এবং স্যাঁতসেঁতে জায়গাও নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন।

৪. ঘন ঝোপঝাড় ও লম্বা ঘাস
বাড়ির বাগানে লম্বা ঘাস কিংবা ঘন ঝোপ থাকলে সাপ সহজে লুকিয়ে থাকতে পারে। তাই নিয়মিত ঘাস ছাঁটা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখা জরুরি।

৫. দেওয়ালের ফাটল ও খোলা নর্দমা
দরজার নীচের ফাঁক, দেওয়ালের গর্ত কিংবা নর্দমার খোলা মুখ দিয়ে সাপ বাড়িতে ঢুকতে পারে। ফাটল বন্ধ করুন। নর্দমার মুখে উপযুক্ত জালি লাগান।

সাপ থেকে নিরাপদ থাকবেন কীভাবে?
বাড়িতে সাপ ঢোকা আটকাতে ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ করুন। আবর্জনা জমতে দেবেন না। দরজা-জানলার ফাঁক বন্ধ রাখুন। মনে রাখবেন, কেরোসিন, ফিনাইল কিংবা রসুনের গন্ধ সাপ তাড়ানোর নির্ভরযোগ্য উপায় নয়। সাপ দেখলে কাছে যাবেন না, ধরার চেষ্টা করবেন না। মানুষ ও পোষ্যকে দূরে সরিয়ে রেখে প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী বা বন দফতরের সাহায্য নিন। 

Advertisement

POST A COMMENT
Advertisement