বিশ্বের সবচেয়ে দামি কফিবিশ্বে এরকম প্রচুর মানুষ রয়েছেন যাঁরা কফি লাভার। এঁরা সর্বদাই আলাদা আলাদা কফির স্বাদ নিতে ভালোবাসেন। কফি প্রেমীরা নিজেদের কফির জন্য হাজার হাজার টাকাও খরচ করে ফেলেন। সেরকমই একটি কফি এমন রয়েছে, যা বেশ দামি। দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। সেই কফিটির দাম নারি ৫৭ হাজার টাকা। পানামার হাসিয়েন্দা লা এসমেরালদা খামারের গেশা কফি ২০২৫ সালের নিলামে একটি বিশ্ব রেকর্ড স্থাপন করে । এটি শুধু কফি নয়, বরং একটি বিলাসবহুল অভিজ্ঞতা যা কেবল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরাই উপভোগ করতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কী কারণে এই কফিটি এত বিশেষ এবং কেন এটি এত দামি।
১ কেজির দাম ২৫ লক্ষ টাকা
পারফেক্ট ডেইলি গ্রাইন্ডের মতে, দুবাইয়ের রোস্টার্স স্পেশালিটি কফি হাউসে এই কফির এক কাপের দাম প্রায় ৫৭,০০০ টাকা (৬৮০ ডলার)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে বিশ্বের সবচেয়ে দামি কফি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউপিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের বেস্ট অফ পানামা নিলামে এই কফির ১ কিলোগ্রাম ৩০, ২০৪ ডলার বা প্রায় ২৫ লত্র টাকায় বিক্রি হয়, যা একটি বিশ্ব রেকর্ড।
কেন দাম এত বেশি
এই কফির এত দাম হওয়ার বড় কারণ হল এটির নিজস্ব বিশেষত্ব এবং দুষ্প্রাপ্য। যে কফিটি এই রেকর্ড স্থাপন করেছে, তা উৎপাদন করতে ১৩ বছরের গবেষণা ও কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছিল। এটি এমন কোনো সাধারণ কফি নয় যা সর্বত্র পাওয়া যায়, বরং এটি বিশ্বের একটি অত্যন্ত নির্দিষ্ট অংশে খুব সীমিত পরিমাণে চাষ করা হয়। সহজ কথায়, এর ব্যতিক্রমী গুণমান, বছরের পর বছরের কঠোর পরিশ্রম এবং বাজারে এর চরম দুষ্প্রাপ্যতাই এর দামকে আকাশছোঁয়া করে তুলেছে।
এই কফির বিশেষত্ব কী
স্প্রুজ কফির রিপোর্ট অনুসারে, পানামার কিরিকি প্রদেশের বোকেটে অবস্থিত হাসিয়েন্দা লা এসমেরালদা খামারে উৎপাদিত এই ওয়াশড গেশা কফিটি পানামা ইন্টারন্যাশনাল জাজিং-এ ৯৮ স্কোর পেয়েছে, যা বিশ্বব্যাপী কফির মানের সর্বোচ্চ ব়্যাঙ্কিং। বিশ্বের বিলাসবহুল ক্যাফেগুলিতে এই কফি বিলাসিতার এক প্রতীক হয়ে রয়েছে।
কেমন স্বাদ
কফি রিভিউ অনুসারে, গেশা কফিতে লিলাক, কোকো, ট্যাঞ্জারিন, অ্যাপ্রিকট এবং চন্দনকাঠের মতো ফ্লেভার রয়েছে। গরম অবস্থায় তৈরি করলে, এতে জুঁই ফুলের মতো তীব্র সুগন্ধ পাবেন এবং স্বাদ বুনো ফুলের মধু মেশানো সাদা চায়ের মতো। কফি যখনই ঠান্ডা হতে শুরু করবে, থখন এতে আম ও লিচুর মতো গ্রীষ্মকালীন ফলের স্বাদ আরও তীব্র হবে। সোজা কথায় বলতে গেলে যারা কড়া ও তেতো স্বাদের কফি পছন্দ করেন, এটা তাঁদের জন্য নয়। বরং যাঁরা প্রত্যেক চুমুকে এক নতুন স্বাদের প্রত্যাশা করছেন, এটা তাঁদের জন্য পারফেক্ট।