Sikkim Mangan Chungthang Route Closed: সিকিমে জলস্ফীতি, বিচ্ছিন্ন মঙ্গন-চুংথাং যোগাযোগ, পর্যটক ও গাড়িচালকদের জন্য বিশেষ নির্দেশ

Sikkim Mangan Chungthang Route Closed: ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ছোটেন মঙ্গনের জেলাশাসক (DC) অনন্ত জৈন এবং পুলিশ সুপার (SP) এল বি ছেত্রী। তাঁরা পুরো এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাপ করেন। বর্তমান পরিস্থিতিতে এই পাহাড়ি রুট দিয়ে যাতায়াত করা পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়ের জন্যই অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বলে মনে করছে জেলা প্রশাসন।

Advertisement
সিকিমে জলস্ফীতি, বিচ্ছিন্ন মঙ্গন-চুংথাং যোগাযোগ, পর্যটক ও গাড়িচালকদের জন্য বিশেষ নির্দেশSikkim Mangan Chungthang Route Closed: সিকিমে জলস্ফীতি, বিচ্ছিন্ন মঙ্গন-চুংথাং যোগাযোগ, পর্যটক ও গাড়িচালকদের জন্য বিশেষ নির্দেশ

Sikkim Mangan Chungthang Route Closed: পাহাড়ে ফের প্রকৃতির ভ্রূকুটি! আচমকা মেয়ং খোলায় জলের স্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেল উত্তর সিকিমের লাইফলাইন মঙ্গন-চুংথাং রুটের সড়ক যোগাযোগ। শনিবার দুপুরের পর জলস্ফীতির জেরে রাস্তাটি পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ায় এই রুটে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে রাস্তার দু’ধারে আটকে থাকা সমস্ত গাড়ি ও পর্যটকদের তড়িঘড়ি নিরাপদ স্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ছোটেন মঙ্গনের জেলাশাসক (DC) অনন্ত জৈন এবং পুলিশ সুপার (SP) এল বি ছেত্রী। তাঁরা পুরো এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাপ করেন। বর্তমান পরিস্থিতিতে এই পাহাড়ি রুট দিয়ে যাতায়াত করা পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়ের জন্যই অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বলে মনে করছে জেলা প্রশাসন।

তাই বড়সড় দুর্ঘটনা এড়াতে জেলাশাসক ও পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট চেকপোস্টগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে। আপাতত চুংথাং এবং মঙ্গন, দুই দিক থেকেই সমস্ত ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেয়ং খোলার জল না কমা পর্যন্ত রাস্তা খোলার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আপাতত গোটা পরিস্থিতির ওপর চাতক পাখির মতো কড়া নজর রাখছে মঙ্গন জেলা প্রশাসন।
 

 

POST A COMMENT
Advertisement