Dooars Paren Travel At Monsoon: ডুয়ার্সের কোলে ছবির মতো সাজানো গ্রাম ‘প্যারেন’, গরমের ছুটিতে হারিয়ে যান প্রকৃতির নির্জনে

শিলিগুড়ি থেকে মাত্র ১১২ কিলোমিটার আর জলঢাকা থেকে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রামটি নির্জনতাপ্রিয় মানুষের জন্য স্বর্গরাজ্য। চারদিকে সবুজের গালিচা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর দূর থেকে ভেসে আসা নদীর কলতান, সব মিলিয়ে প্যারেনে পা রাখলেই এক অদ্ভুত প্রশান্তি শরীরে ও মনে হিল্লোল বইয়ে দেয়।

Advertisement
ডুয়ার্সের কোলে ছবির মতো সাজানো গ্রাম ‘প্যারেন’, গরমের ছুটিতে হারিয়ে যান প্রকৃতির নির্জনেডুয়ার্সের কোলে ছবির মতো সাজানো গ্রাম ‘প্যারেন’

Dooars Paren Travel At Summer And Monsoon: বৈশাখ পড়তেই ভ্যাপসা গরমের দাপট শুরু হয়েছে। সামনেই গরমের ছুটি। আর এই ছুটিতে যদি পাহাড় আর জঙ্গলের এক অদ্ভুত মিশেল খুঁজে পেতে চান, তবে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের ‘প্যারেন’ গ্রামটি আপনার পছন্দের তালিকায় থাকতেই পারে। নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের একেবারে কোল ঘেঁষে অবস্থিত এই গ্রামটি যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি।

শান্তির ঠিকানা
শিলিগুড়ি থেকে মাত্র ১১২ কিলোমিটার আর জলঢাকা থেকে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রামটি নির্জনতাপ্রিয় মানুষের জন্য স্বর্গরাজ্য। চারদিকে সবুজের গালিচা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর দূর থেকে ভেসে আসা নদীর কলতান, সব মিলিয়ে প্যারেনে পা রাখলেই এক অদ্ভুত প্রশান্তি শরীরে ও মনে হিল্লোল বইয়ে দেয়।

কী কী দেখবেন এখানে?
প্যারেনকে কেন্দ্র করে আপনি ঘুরে নিতে পারেন একগুচ্ছ মোহময় জায়গা।

ট্রেক ও গ্রাম ভ্রমণ
পাহাড়ের বুক চিরে গৈরিবাস, ডালগাঁও বা রাঙ্গোর মতো ছোট্ট জনপদগুলো হেঁটে দেখে নেওয়া যায়। এই গ্রামগুলি মূলত ভেষজ বা ওষধি গাছের চাষের জন্য বিখ্যাত।

রোমাঞ্চকর রাচেলা পাস
যারা একটু রোমাঞ্চ পছন্দ করেন, তারা বাংলা, সিকিম ও ভুটান সীমান্তের মিলনস্থল ‘রাচেলা পাস’-এ ট্রেকিং করতে পারেন।

বিন্দু ও জলঢাকা
এখান থেকে মাত্র ১০ কিমি দূরেই জলঢাকা নদী। এই নদীর ওপর গড়ে ওঠা জলবিদ্যুৎ কেন্দ্র এবং বাঁধ দেখার মতো। বিন্দু থেকে ভুটানের পাহাড়ের দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবে।

অন্যান্য আকর্ষণ
মাত্র ১৪ কিমি দূরত্বে রয়েছে এলাচ প্রক্রিয়াকরণ কেন্দ্র। এছাড়া তোড়ে-টাংটা হিল স্টেশন এবং গোডাক গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার অভিজ্ঞতা সারাজীবন মনে রাখার মতো।

যাওয়ার পথ
প্যারেন পৌঁছানো বেশ সহজ। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি বা মালবাজার স্টেশনে নেমে সেখান থেকে চালসা হয়ে সোজা জিপে চেপে পৌঁছে যাওয়া যায় এই স্বপ্নপুরীতে। গরমের এই ছুটিতে ভিড় এড়িয়ে যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের জন্য প্যারেন-ই হতে পারে সেরা চয়েস। পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম দফতরের কটেজ আছে। এছাড়া কিছু প্রাইভেট হোম-স্টেও রয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement