Char Dham Yatra Online Registration: চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু, গোটা প্রক্রিয়ার স্টেপ বাই স্টেপ
অনলাইনে চলতি বছরের উত্তরাখণ্ডের চারধাম যাত্রার বুকিং শুরু হয়ে গিয়েছে। আর কোনও ভক্তই রেজিস্ট্রেশন ছাড়া চারধাম যাত্রা করতে পারবেন না বলে জানান হয়েছে। ১৯ এপ্রিল শুরু হবে যাত্রা। তারই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আপনি চাইলে বাড়ি বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বুকিং করে নিতে পারেন।
চারধাম যাত্রা অনলাইন রেজিস্ট্রেশন- কলকাতা,
- 07 Mar 2026,
- (Updated 07 Mar 2026, 11:24 AM IST)
হাইলাইটস
- অনলাইনে চলতি বছরের উত্তরাখণ্ডের চারধাম যাত্রার বুকিং শুরু হয়ে গিয়েছে
- কোনও ভক্তই রেজিস্ট্রেশন ছাড়া চারধাম যাত্রা করতে পারবেন না বলে জানান হয়েছে
- বাড়ি বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বুকিং করে নিতে পারেন
অনলাইনে চলতি বছরের উত্তরাখণ্ডের চারধাম যাত্রার বুকিং শুরু হয়ে গিয়েছে। আর কোনও ভক্তই রেজিস্ট্রেশন ছাড়া চারধাম যাত্রা করতে পারবেন না বলে জানান হয়েছে। ১৯ এপ্রিল শুরু হবে যাত্রা। তারই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আপনি চাইলে বাড়ি বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বুকিং করে নিতে পারেন।
এছাড়া আপনি চাইলে অফলাইনেও চারধাম যাত্রা বুকিং করে ফেলতে পারবেন। এক্ষেত্রে ৫০টি কাউন্টার খোলা হয়েছে। তবে সহজে রেজিস্টার করতে চাইলে অনলাইনেই করুন।
অনলাইনে কীভাবে করবেন চারধাম যাত্রা?
- সবার প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে রেজিস্টেশন করতে হবে। এক্ষেত্রে registrationandtouristcare.uk.gov.in-এ যান। সেখানেই গোটা কাজটা হবে।
- রেজিস্টার বা সাইন ইন অপশন পাবেন হোম পেজে। সেখানে নাম, মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে একটি আইডি তৈরি করুন।
- তারপর 'অ্যাড পিলগ্রিম' বলে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ডের মতো আইডি আপলোড করার প্রয়োজন হতে পারে।
- এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি একটি ইউনিক রেজিস্ট্রেশন নম্বর জেনারেট করতে পারবেন। তারপর নিজের ট্রাভেল রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে নিন। এই কার্ড পাওয়ার অর্থ মানেই আপনি অনায়াসে চারধাম যাত্রা করতে পারবেন।
মোবাইল অ্যাপ এবং হোয়াটস অ্যাপেও করা যাবে রেজিস্ট্রেশন
এখন থেকে আপনি চাইলে মোবাইল অ্যাপ এবং হোয়াটস অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপটি নামিয়ে নিন। সেখান থেকে খুব সহজেই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। এছাড়া ৮৩৯৪৮৩৩৮৩৩ নম্বরে হোয়াটস অ্যাপ করেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আর এটাও খুব সহজ একটি পদ্ধতি।
হেলপলাইন নম্বর জেনে নিন
০১৩৫-১৩৬৪ হল হেলপলাইন নম্বর। কোনও ধরনের সমস্যা হলে যোগাযোগ করতে পারেন।
তাই আর সময় নষ্ট করবেন না।
রেজিস্ট্রেশন শুরু
রেজিস্ট্রেশন শুরুর প্রথম দিনই ১ লক্ষ ২৩ হাজার ৭৮৮ জন নাম নথিভুক্ত করেছেন। তাই এখনই রেজিস্টার করেন। তাহলেই চারধাম দর্শন করতে পারবেন। নইলে কিন্তু যাওয়া যাবে না। তাই এই স্টেপগুলি এখন থেকেই মাথায় রাখুন।