Reasons Indians Travel: বাড়িতে শ্বশুর-শাশুড়ি এলে, জ্যোতিষী ভাল কিছু বললে, যে যে আজব কারণে ঘুরতে যান ভারতীয়রা

২০২৬ সালে অদ্ভুত সব কারণে ঘুরতে গিয়েছেন ভারতীয়রা। শ্বশুর-শাশুড়ি বাড়িতে এসেছেন? প্রতিবেশী ড্রিল মেশিন চালাচ্ছে? পার্টনারের সঙ্গে ঝগড়া হয়েছে? জ্যোতিষী বলেছেন ভ্রমণের সময় এসেছে? এই সব কারণেই নাকি মানুষ ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছেন।

Advertisement
বাড়িতে শ্বশুর-শাশুড়ি এলে, জ্যোতিষী ভাল কিছু বললে, যে যে আজব কারণে ঘুরতে যান ভারতীয়রাকেন ঘুরতে যান ভারতীয়রা?
হাইলাইটস
  • ২০২৬ সালে অদ্ভুত সব কারণে ঘুরতে গিয়েছেন ভারতীয়রা
  • শ্বশুর-শাশুড়ি বাড়িতে এসেছেন?
  • প্রতিবেশী ড্রিল মেশিন চালাচ্ছে?

কথায় আছে, বাঙালির পায়ের তলায় সর্ষে। আর এই কথাটা এখন শুধু বাঙালি নয়, সব ভারতীয়দের ক্ষেত্রেই খাটে। কারণ, দেশজুড়ে এখন বেড়াতে যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়েছে। কিন্তু প্রশ্ন হল, কেন ঘুরতে যান ভারতীয়রা? একটু বিশ্রাম নিতে? রোজকার একঘেয়েমী থেকে মুক্তি পেতে? কোনও বিশেষ সময় মুহূর্ত সেলিব্রেট করতে? আজ্ঞে না, বর্তমানে ভারতীয়দের ভ্রমণের কারণগুলোও বেশ ‘অদ্ভুত’!

সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২৬ সালে অদ্ভুত সব কারণে ঘুরতে গিয়েছেন ভারতীয়রা। শ্বশুর-শাশুড়ি বাড়িতে এসেছেন? প্রতিবেশী ড্রিল মেশিন চালাচ্ছে? পার্টনারের সঙ্গে ঝগড়া হয়েছে? জ্যোতিষী বলেছেন ভ্রমণের সময় এসেছে? এই সব কারণেই নাকি মানুষ ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছেন।

সম্প্রতি Booking.com-এর উদ্যোগে YouGov-এর সঙ্গে যৌথভাবে একটি সমীক্ষা করে।  সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয় পর্যটকরা এখন জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্য কোনও গুরুত্বপূর্ণ দিন উপলক্ষ্যে ঘুরতে যাওয়ার ট্রেন্ড থেকে সরে আসছেন। বরং ৫৮ শতাংশ ভারতীয় জানিয়েছেন, শুধুমাত্র ঘুরতে যাওয়ার ইচ্ছের জন্যই তাঁরা বেরিয়ে পড়েছেন। আর একটা বড় অংশ সব অদ্ভুত কারণেই ঘুরতে গিয়েছেন। আসুন সেগুলি জেনে নেওয়া যাক-

শ্বশুর-শাশুড়ি বা আত্মীয়রা বাড়িতে আসার জন্য
১০ জনের মধ্যে প্রায় ৩ জন (২৮ শতাংশ) ভারতীয় পর্যটক জানিয়েছেন, শ্বশুর-শাশুড়ি দীর্ঘদিনের জন্য বাড়িতে আসায় তাঁরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন। আরও ৫০ শতাংশ মানুষ জানিয়েছেন, সাধারণত কোনও সামাজিক দায়িত্ব এড়াতে তাঁরা ভ্রমণে বেরিয়ে পড়েছেন। উদাহরণ হিসেবে তাঁরা দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে খাওয়াদাওয়া বা কোনও পারিবারিক বিয়ের অনুষ্ঠানের কথা বলেছেন।

প্রতিবেশীদের জন্য
সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৩০ শতাংশ মানুষ বাড়ির পরিচারিকা বা গাড়ির চালক ছুটিতে গেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন। আর ৪৬ শতাংশ মানুষ জানিয়েছেন, বাড়িতে ড্রিলিং বা প্রতিবেশীর বাড়িতে অতিরিক্ত শব্দের জন্য তাঁরা বেরিয়ে পড়েন।

মন খারাপও অন্যতম কারণ
মন খারাপের জন্য অনেকেই ঘুরতে যান। আর সেটা এই সমীক্ষাতেও উঠে এসেছে। 

Advertisement

ছোট ছোট সাফল্য উদযাপন

ছোটখাটো সাফল্য উদযাপন করার জন্য এখন মানুষ ঘুরতে যান। এই সমীক্ষায় অংশ নেওয়া ৬১ শতাংশ মানুষ জানিয়েছেন, কোনও ছোট সাফল্য উদযাপন করতেও তাঁরা ঘুরতে গিয়েছেন। ওদিকে ৫৭ শতাংশ মানুষ শুধুমাত্র কোনও একটি জায়গার পরিবেশ বা ‘ভাইব’ উপভোগ করতেই সেখানে গিয়েছেন। 


জ্যোতিষী বলার কারণে
এখন মানুষ ভ্রমণও করছেন জ্যোতিষের উপর ভরসা রেখে। সেটাও উঠে এসেছে সমীক্ষায়। এতে অংশ নেওয়া ২২ শতাংশ মানুষ জানিয়েছেন, কোনও জ্যোতিষী যদি বলেন যে ভ্রমণের জন্য সময়টি শুভ, তাহলেই তাঁরা হোটেল এবং টিকিট বুক করেন। 

 

POST A COMMENT
Advertisement