'ওজেমপিক কোনও জাদু বটিকা নয়, যে পার্টি করব, আর একটা ইঞ্জেকশন নিয়ে ওজন কমিয়ে ফেলব!' এমনটাই মত ওজেমপিক ওষুধের সংস্থা, বিশ্বের বৃহত্তম ফার্মা কোম্পানি নভো নরডিস্ক ইন্ডিয়ার কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এবং এমডি বিক্রান্ত শ্রোত্রিয়া। তাঁর পরামর্শ, ওজন কমানোর জন্য দরকার সুস্থ জীবনচর্চা, ডায়েট এবং ব্যায়াম।