৮ জুলাই শেষ হল পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের ভোটগ্রহণ। এবার রাজ্যের মোট ২২টি জেলায় পঞ্চায়েত নির্বাচন। তবে জেলা পরিষদ স্তরের ভোট হয়েছে ২০টিতে। জেলা পরিষদের মোট আসনসংখ্যা ৯২৮। মনোনয়ন পর্বে অশান্তি হয়েছে রাজ্যের একাধিক এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তার পর পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো কেন্দ্রীয় বাহিনী ছিল ভোটের নিরাপত্তায়।
এই পেজে লেটেস্ট রেজাল্ট পাবেন, ১১ জুলাই সকাল ৮টা থেকে গণনা শুরু, চোখ রাখুন।