বাংলায় ভোট হচ্ছে। সেটা আমরা বুঝতে পারছি হিংসা, সন্ত্রাস এইসব দিয়ে। কিন্তু গণতন্ত্র তো বলে ভোট খুবই গুরুত্বপূর্ণ। ভোট শান্তিতে হোক, সেটাই চাইছে গোটা বাংলা। কিন্তু হচ্ছে তো তার পুরো উল্টো। চার দিক থেকে খবর আসছে ওই তো এখানে গুলি চলছে, ওখানে তাজা বোমা পড়ে। ওখানে TMC-র হাতে BJP বা BJP-র হাতে মার খাচ্ছে CPIM। শান্তিটা কেন বজায় রাখা যাচ্ছে না। কারও মাথা ফাটছে, হাত ভাঙছে। যেকোনও দলের সদস্যরাই আক্রান্ত হচ্ছেন। ভোট হিংসায় আক্রান্তের সংখ্যাটা ক্রমশই বাড়ছে পূর্ব মেদিনীপুরে। গত রবিবার ও সোমবারের পরিসংখ্যানটা দেখলে আপনিও চমকে উঠবেন। ওই একটা জেলাতেই রাজনৈতিক হিংসার মুখে পড়েছেন বহু মানুষ। বোমা হামলা, ছুরির আঘাত কী নেই সেখানে। আক্রান্তরা কেউ নির্দল, কেউ TMC, কেউ আবার BJP, বা কেউ CPIM-র সঙ্গে যুক্ত। চুনাখালি উত্তর বুথের নির্দল প্রার্থী নিতাই হাজরা, গভীর রাতে বাড়ির সামনে আচমকা হামলার মুখে পড়েন। দুষ্কৃতিদের মারে গুরুতর আহত হয়ে তিনি এখন বিছানায়। ভেঙে দেওয়া হয় তাঁর পা। অভিযোগ আঙুল TMC আশ্রিত দুষ্কৃতিদের দিকে। এখানে আবার উঠেছে পুলিশি নিষ্ক্রিতার অভিযোগও।