Advertisement
  • Bangla News
  • পঞ্চায়েত নিৰ্বাচন

Panchayat Election 2023: মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্ত সাঁইথিয়া, এলাকায় বোমাবাজি

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে বিডিও অফিসের সামনে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থীদের মারধর করা হয় বলেও অভিযোগ। এই নিয়ে অশান্ত হয় এলাকা। পুলিশের সামনেই চলে বোমাবাজি। বুধবার বিজেপি নেতাকে মারধর করা হয় বলে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল।

Advertisement
POST A COMMENT