Advertisement
  • Bangla News
  • পঞ্চায়েত নিৰ্বাচন

West Bengal Panchayat Election 2023-Bankura: BJP প্রার্থীদের গাড়িতে বোমা, মনোনয়ন জমার আগেই গাড়ি থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

মনোনয়ন জমার আগেই গাড়ি থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ইন্দাসে। দুটি গাড়ির চালক-সহ মোট আট জনকে আটক করেছে পুুলিশ। পুলিশের দাবি ওই গাড়িগুলির একটিতে BJP-র দলীয় পতাকা নিয়ে এক যাত্রী সওয়ার ছিলেন। BJP-র দাবি গাড়িগুলি করে BJP প্রার্থীরা মনোনয়ন জমা দিতে ইন্দাসের বিডিও অফিসে যাচ্ছিলেন। BJP-র দাবি, চক্রান্ত করে গাড়িগুলিতে বোমা রেখে তা উদ্ধারের নাটক করা হচ্ছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে TMC। মনোনয়ন জমার শেষ দিনের আগে দিন অর্থাৎ বুধবার, 14 জুন ঘটনাটি ঘটেছে।

West Bengal Panchayat Election 2023: Bankura Political Violence.

Advertisement