Most Stubborn Zodiac: ভয়ঙ্কর জেদ, নিজের ক্ষতি হলেও সিদ্ধান্ত বদলায় না ৩ রাশি

Most Stubborn Zodiac Signs: ভীষণ জেদি স্বভাব। আর শুধুমাত্র এই কারণেই অনেক সময় সম্পর্ক, কাজ বা ব্যক্তিগত জীবনেও সমস্যায় পড়তে হয়। কিন্তু তবু সিদ্ধান্ত থেকে একচুলও নড়েন না কিছু মানুষ। জ্যোতিষশাস্ত্র বলছে, এমন স্বভাব বিশেষ করে ৩ রাশির জাতকদের মধ্যে বেশি দেখা যায়।

Advertisement
ভয়ঙ্কর জেদ, নিজের ক্ষতি হলেও সিদ্ধান্ত বদলায় না ৩ রাশিএমন স্বভাব বিশেষ করে ৩ রাশির জাতকদের মধ্যে বেশি দেখা যায়।
হাইলাইটস
  • সিদ্ধান্ত থেকে একচুলও নড়েন না কিছু মানুষ।
  • এমন স্বভাব বিশেষ করে ৩ রাশির জাতকদের মধ্যে বেশি দেখা যায়।
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়? জেনে নিন।

Most Stubborn Zodiac Signs: ভীষণ জেদি স্বভাব। আর শুধুমাত্র এই কারণেই অনেক সময় সম্পর্ক, কাজ বা ব্যক্তিগত জীবনেও সমস্যায় পড়তে হয়। কিন্তু তবু সিদ্ধান্ত থেকে একচুলও নড়েন না কিছু মানুষ। জ্যোতিষশাস্ত্র বলছে, এমন স্বভাব বিশেষ করে ৩ রাশির জাতকদের মধ্যে বেশি দেখা যায়। নিজের ক্ষতি হলেও তাঁরা নিজের মত ছাড়তে চান না। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়? জেনে নিন।

বৃষ
প্রথমেই রয়েছে বৃষ রাশি। এই রাশির জাতকেরা অত্যন্ত স্থির মনের মানুষ। এক বার কোনও সিদ্ধান্ত নিলে সহজে তা বদলাতে চান না। অনেক সময় পরিস্থিতি বদলে গেলেও তাঁরা নিজের অবস্থান থেকে সরেন না। পরিবার, সম্পর্ক বা কর্মক্ষেত্র; সব জায়গাতেই তাঁদের এই জেদ স্পষ্ট হয়ে ওঠে। জ্যোতিষীদের মতে, বৃষ রাশির জাতকেরা নিরাপত্তা এবং স্থিরতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাই নিজেদের ভাবনা ভুল প্রমাণিত হলেও তা মেনে নিতে সময় লাগে।

সিংহ
দ্বিতীয় স্থানে রয়েছে সিংহ রাশি। আত্মসম্মান এবং অহংবোধ এই রাশির জাতকদের চরিত্রের অন্যতম বড় দিক। তাঁরা মনে করেন, নিজের সিদ্ধান্তই সঠিক। তাই অন্যের পরামর্শ সহজে গ্রহণ করতে চান না। অনেক সময় ভুল বুঝলেও প্রকাশ্যে তা স্বীকার করতে অস্বস্তি বোধ করেন। এর জেরে ব্যক্তিগত সম্পর্কেও দূরত্ব তৈরি হতে পারে। তবে জেদি স্বভাবের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও প্রবল থাকে সিংহ রাশির জাতকদের মধ্যে।

বৃশ্চিক
তৃতীয় রাশি হল বৃশ্চিক। এই রাশির জাতকেরা আবেগপ্রবণ হলেও ভিতরে ভিতরে অত্যন্ত শক্ত মনের হন। কাউকে সহজে বিশ্বাস করেন না। আবার কোনও বিষয়ে মত গড়ে উঠলে তা বদলানোও খুব কঠিন। অনেক সময় রাগ বা অভিমানের কারণেও তাঁরা সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে নিজের ক্ষতি হলেও আপস করতে চান না। জ্যোতিষশাস্ত্র বলছে, বৃশ্চিক রাশির এই স্বভাবই তাঁদের এক দিকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে, অন্য দিকে সমস্যার কারণও হয়ে দাঁড়ায়।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, জেদ সব সময় খারাপ নয়। অনেক ক্ষেত্রে এই জেদই মানুষকে কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি দেয়। তবে অতিরিক্ত একগুঁয়েমি সম্পর্ক এবং মানসিক শান্তির উপর প্রভাব ফেলতে পারে। তাই নিজের মতের পাশাপাশি অন্যের কথাও শোনার অভ্যাস তৈরি করা জরুরি। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement