17 September Surya Gochar: ১৭ সেপ্টেম্বর গতিপথ বদলাচ্ছে সূর্য, টানা একমাস চ্যাম্পিয়ন ৩ রাশি

১৭ সেপ্টেম্বর ২০২৬-এ সিংহ রাশি থেকে বেরিয়ে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। আলাদা আলাদা পঞ্চাঙ্গ অনুসারে, সূর্যের কন্যা রাশিতে প্রবেশ সকাল ৭.৫০ মিনিটে হবে। সূর্য এখানে ১৭ অক্টোবর পর্যন্ত থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, পদমর্যাদা, কর্তৃত্ব এবং কর্মজীবনের একটি নির্ধারক হিসেবে বিবেচনা করা হয়।

Advertisement
১৭ সেপ্টেম্বর গতিপথ বদলাচ্ছে সূর্য, টানা একমাস চ্যাম্পিয়ন ৩ রাশি সূর্যের রাশি পরিবর্তন
হাইলাইটস
  • গ্রহদের অবস্থানে বদহল জ্যোতিষে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

গ্রহদের অবস্থানে বদহল জ্যোতিষে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেপ্টেম্বরে সূর্য আরও একবার নিজের রাশি বদল করতে চলেছে। সূর্যের এই রাশি পরিবর্তন বিশেষ হতে চলেছে। কারণ এর একমাস পর্যন্ত চাকরি, ব্যবসা, পদ-প্রতিষ্ঠা, আর্থিক বিষয় সংক্রান্ত ক্ষেত্রে বদল আনতে চলেছে। জ্যোতিষ মতে এই গোচর সবচেয়ে ইতিবাচক হবে মেষ, ধনু ও মকর রাশির জাতকদের জন্য। 

১৭ সেপ্টেম্বর ২০২৬-এ সিংহ রাশি থেকে বেরিয়ে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। আলাদা আলাদা পঞ্চাঙ্গ অনুসারে, সূর্যের কন্যা রাশিতে প্রবেশ সকাল ৭.৫০ মিনিটে হবে। সূর্য এখানে ১৭ অক্টোবর পর্যন্ত থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, পদমর্যাদা, কর্তৃত্ব এবং কর্মজীবনের একটি নির্ধারক হিসেবে বিবেচনা করা হয়। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ, যা বুদ্ধি, যুক্তি, হিসাব-নিকাশ, ব্যবসা এবং বাস্তববাদী চিন্তাভাবনার সাথে সম্পর্কিত। অতএব, কন্যা রাশিতে সূর্যের গোচরের সময় পরিকল্পনা, শৃঙ্খলা এবং সুচিন্তিত কৌশলের গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। 

৩০ দিন স্থায়ী
সূর্য প্রায় এক মাস ধরে কন্যা রাশিতে অবস্থান করবে। এই সময়ে, চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন, এবং ব্যবসায়ীরা নতুন যোগাযোগ ও কাজের সুযোগ লাভ করতে পারেন। তবে তাড়াহুডো করে কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে, যারা কঠোর পরিশ্রম করে আসছেন, এই সময়টি তাদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর কর্মে সক্রিয়তা বাড়াতে পারে। চাকরিতে দায়িত্ব বাড়বে। আপনি নিজের দক্ষতা প্পমাণ করার সুযোগ পাবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজে গতি আনার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলে সাফল্য অর্জন করা সম্ভব। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা নতুন কোনো বিকল্প খুঁজে পেতে পারেন। ব্যবসায়ীরাও নতুন কাজের সুযোগ পেতে পারেন। তবে, কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ধৈর্য রাখা অপরিহার্য হবে। 

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জন্য, কন্যা রাশিতে সূর্যের গোচর কর্মজীবনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার মতামতের গুরুত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং নতুন দায়িত্ব লাভের ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ীরা তাদের কাজের পরিধি বাড়ানোর সুযোগ পেতে পারেন। ভবিষ্যতে কোনও পুরনো পরিচিতিও উপকারী প্রমাণিত হতে পারে। এই সময়ে আপনার অভিজ্ঞতা ও পরিচিতির সদ্ব্যবহার করা লাভজনক হতে পারে। 

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই গোচর কর্মজীবন এবং আর্থিক বিষয়ে পরিবর্তন আনতে পারে। দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কর্মক্ষেত্রে উচ্চতর পদ বা দায়িত্ব লাভ করতে পারেন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার স্বীকৃতি দিতে পারেন। পুরোনো চুক্তি বা পরিচিতি থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাভবান হতে পারে। তবে, আয় বাড়ার পাশাপাশি খরচের ওপর নজর রাখাও জরুরি। কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো না করে, অগ্রসর হওয়ার আগে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করুন। 

POST A COMMENT
Advertisement