অক্ষয় তৃতীয় গোচর করছে শুক্র, আর্থিক ভাগ্য খুলে যাবে কোন কোন রাশির?

হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত শুভ উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে ১৯ এপ্রিল। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এই দিনটিকে খুব স্পেশাল বলে মনে করা হয়। আসলে এই দিনে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। 

Advertisement
অক্ষয় তৃতীয় গোচর করছে শুক্র, আর্থিক ভাগ্য খুলে যাবে কোন কোন রাশির?আর্থিক ভাগ্য খুলে যাবে কোন কোন রাশির?
হাইলাইটস
  • হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত শুভ উৎসব হিসেবে মনে করা হয়।
  • এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে ১৯ এপ্রিল।
  • এই দিনে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে।

হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত শুভ উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে ১৯ এপ্রিল। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এই দিনটিকে খুব স্পেশাল বলে মনে করা হয়। আসলে এই দিনে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। 

শুক্রকে ধনসম্পদ, আরাম এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই কিছু রাশির জন্য এর প্রভাব পজিটিভ হতে পারে। বিশ্বাস করা হয়, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে করা যে কোনও কাজ দীর্ঘমেয়াদী শুভ ফল নিয়ে আসে। তাই মানুষ এই দিনে কেনাকাটা, বিনিয়োগ এবং নতুন কাজ শুরু করতে পছন্দ করেন। এবার নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন।

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা কাজ এগিয়ে যাবে। বিনিয়োগের ভালো সুযোগ আসতে পারে। পারিবারিক সমর্থন পাওয়া যাবে এবং স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

বৃষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময় সবচেয়ে অনুকূল হতে পারে। কারণ শুক্র এই রাশিতে প্রবেশ করছে। আয় বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে এবং আর্থিক সমস্যা ধীরে ধীরে কমে আসতে পারে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে এবং জীবনে আরাম ও বিলাসিতা বৃদ্ধি পেতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে একাধিক বদল আসতে পারে। তবে এই বদল হবে পজিটিভ। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। যাঁরা বিয়ের অপেক্ষায় আছেন, তাঁরা ইতিবাচক প্রস্তাব পেতে পারেন। সম্পর্কগুলোও উন্নত হবে।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা সঞ্চয় বাড়ানোর সময়। খরচ নিয়ন্ত্রণে থাকবে। এই সময় সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন।  পরিবারে একটি পজিটিভ পরিবেশ বিরাজ করবে।

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকারা কর্মজীবন ও ব্যবসায়িক উন্নতির সুযোগ পেতে পারেন। কঠোর পরিশ্রম ইতিবাচক ফল দেবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে। মানুষ আপনার কাজ ও সিদ্ধান্তের ওপর আস্থা রাখবে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement