Amrit Siddhi Yog 2026: ১১ নভেম্বর অমৃত সিদ্ধি যোগ, টাকার পাহাড়ে বসবে ৪ রাশি, চাকরি ও ব্যবসায় সাফল্য

১১ নভেম্বর তৈরি হচ্ছে অমৃত সিদ্ধি যোগ। তাতে ৪ রাশির বিরাট উন্নতি হবে। চাকরি ও ব্যবসায় বড় সাফল্য দেখবেন। মিটে যাবে অনেক সমস্যা।

Advertisement
১১ নভেম্বর অমৃত সিদ্ধি যোগ, টাকার পাহাড়ে বসবে ৪ রাশি, চাকরি ও ব্যবসায় সাফল্য অমৃত সিদ্ধি যোগ ২০২৬
হাইলাইটস
  • ১১ নভেম্বর তৈরি হচ্ছে অমৃত সিদ্ধি যোগ
  • ৪ রাশির বিরাট উন্নতি হবে
  • চাকরি ও ব্যবসায় বড় সাফল্য দেখবেন

২০২৬ সালের নভেম্বর মাসে একটি মাত্র দিন অমৃত সিদ্ধি যোগ রয়েছে। ১১ নভেম্বর, ২০২৬ বুধবার সকাল ০৬:৪০ থেকে সকাল ১১:৩৮ পর্যন্ত এই যোগ চলবে। ওই দিন অনুরাধা নক্ষত্রের মিলনে এই অমৃত সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অমৃত সিদ্ধি যোগ যে কোনও নতুন কাজ, শুভ সূচনা বা বিনিয়োগ শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এবারের যোগে ৪ রাশির বিরাট উন্নতি হবে। মিটে যাবে টাকার অভাব। চাকরি ও ব্যবসায় বড় সাফল্য আসবে। ভাগ্য সঙ্গ দেবে।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন অমৃত সিদ্ধি যোগে কোন ৪ রাশির সময়টা ভাল কাটবে। সেই তালিকায় আপনার রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই। 

বৃষ রাশি
অমৃত সিদ্ধি যোগ হচ্ছে অ্যাক্টিভ। তাই নভেম্বরে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। বিশেষ করে যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্য সময়টা শুভ। এছাড়া পুরনো ব্যবসায় বিরাট লাভ হবে। সেই সঙ্গে চাকরিতেও বড় জায়গায় পৌঁছে যাবেন। ঝামেলা ও অশান্তি থেকে পাবেন মুক্তি। আর্থিক উন্নতির যোগ স্পষ্ট হবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

সিংহ রাশি
এই রাশির জাতকরা কাজের জায়গায় বড় পদে পৌঁছে যাবেন। পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনও বিরোধ থাকলে, সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ব্যবসা বড় হবে। পরিবারের ব্যবসাও পেতে পারেন। তাই দুশ্চিন্তা করবেন না। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্যও অমৃত সিদ্ধি যোগ আর্থিক হাল ফিরিয়ে দেবে। পারিবারিক সমস্যা থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। যদি কোনও নতুন গাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা থাকে, তবে এই শুভ যোগে তা সফল হতে পারে। এই সময় বিনিয়োগ থেকেও ভাল রিটার্ন পাওয়ার যোগ রয়েছে। তাই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান।

Advertisement

বৃশ্চিক রাশি
এই দিন চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। তাই এই রাশির জাতকরা মানসিক শক্তি ও ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। বিদেশে পড়াশোনা বা কাজের সূত্রে ঘোরার প্ল্যান থাকলে তা সফল হবে। ব্যবসা বড় হবে। টাকার অভাব মিটবে। লোন থেকে মুক্তি পাবেন। তাই দুশ্চিন্তার কিছুই নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

POST A COMMENT
Advertisement