Angarak Yog 2026: অগাস্টের শুরুতেই শুভ রাহুর কৃপা দৃষ্টি, Lucky এই ৪ রাশি

Angarak Yog 2026: শ্রাবণেই জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন(Rahu Nakshatra Transit)। ২ অগাস্ট রাহু নিজের বর্তমান নক্ষত্র ছেড়ে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষ মতে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল। ফলে রাহু ও মঙ্গলের এই বিশেষ সংযোগে অঙ্গারক যোগ তৈরি হবে।

Advertisement
অগাস্টের শুরুতেই শুভ রাহুর কৃপা দৃষ্টি, Lucky এই ৪ রাশিরাহু ও মঙ্গলের এই বিশেষ সংযোগে অঙ্গারক যোগ তৈরি হবে।
হাইলাইটস
  • শ্রাবণেই জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন।
  • ২ অগাস্ট রাহু নিজের বর্তমান নক্ষত্র ছেড়ে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে।
  • জ্যোতিষ মতে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল।

Angarak Yog 2026: শ্রাবণেই জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন(Rahu Nakshatra Transit)। ২ অগাস্ট রাহু নিজের বর্তমান নক্ষত্র ছেড়ে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষ মতে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল। ফলে রাহু ও মঙ্গলের এই বিশেষ সংযোগে অঙ্গারক যোগ তৈরি হবে। এই যোগকে অনেক জ্যোতিষী শক্তিশালী এবং প্রভাবশালী বলে মনে করেন। এর প্রভাব ১২টি রাশির উপরই পড়বে। তবে সবার ক্ষেত্রে ফল এক হবে না। কারও জীবনে নতুন সুযোগ আসতে পারে, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে সতর্ক থাকার প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহুকে ছায়াগ্রহ বলা হয়(Astrology 2026)। এই গ্রহ মানুষের চিন্তাভাবনা, বিভ্রান্তি, আকাঙ্ক্ষা এবং হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তনের সঙ্গে জড়িত। অন্যদিকে, মঙ্গল শক্তি, সাহস, উদ্যম এবং আক্রমণাত্মক মনোভাবের প্রতীক। তাই রাহু যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে, তখন তৈরি হওয়া অঙ্গারক যোগ মানুষের আচরণ, সিদ্ধান্ত এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়(Bengali Astrology News)।

বিশেষজ্ঞদের মতে, এই সময় অনেকের মধ্যেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। রাগ, আবেগ এবং অস্থিরতা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষ করে আর্থিক সিদ্ধান্ত, পারিবারিক সম্পর্ক কিংবা কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে দেখা প্রয়োজন। তবে এই একই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য বড় সাফল্য ও অর্থলাভের সম্ভাবনাও তৈরি হতে পারে।

মেষ
মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি আর্থিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগোতে পারে। পুরনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসা কিংবা চাকরিতে নতুন সুযোগ আসার সম্ভাবনাও রয়েছে।

মিথুন
মিথুন রাশির জাতকদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। অফিসে দায়িত্ব বাড়তে পারে। কাজের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি সামাজিক সম্মানও বৃদ্ধি পেতে পারে। নতুন প্রকল্প বা পদোন্নতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

তুলা
তুলা রাশির জাতকদের জন্য বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। শেয়ার বাজার, সম্পত্তি বা অন্য কোনও দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে ইতিবাচক ফল মিলতে পারে বলে জ্যোতিষীদের একাংশের মত। আর্থিক অবস্থাও আগের তুলনায় শক্তিশালী হতে পারে।

কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলতে পারে। বিশেষ করে গবেষণা, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম বা যোগাযোগ সংক্রান্ত পেশায় যুক্তদের জন্য সময়টি অনুকূল হতে পারে। নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজের সুযোগ মিলতে পারে।

তবে শুধু শুভফলের দিকেই নজর রাখলে চলবে না। অঙ্গারক যোগের সময় কিছু বিষয়ে বিশেষ সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। কোনও নথিতে না পড়ে সই না করাই ভালো। গাড়ি চালানো বা দূরপাল্লার যাত্রার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখা উচিত। অকারণ তর্ক-বিতর্ক বা রাগের বশে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।

তবে মনে রাখা প্রয়োজন, জ্যোতিষশাস্ত্রের এই ধরনের পূর্বাভাস বিশ্বাস ও প্রাচীন গণনার উপর ভিত্তি করে তৈরি। এগুলির বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই কোনও গুরুত্বপূর্ণ আর্থিক, পেশাগত বা ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement