মেষ রাশি মেষ রাশি- ব্যবসায় উন্নতির পথে এগোবেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা থাকবে। পেশাগত কাজে উৎসাহ বজায় রাখবেন। আর্থিক ব্যবস্থাপনার কাজে গতি আসবে। সব দিক থেকেই উন্নতির পরিস্থিতি তৈরি হবে। ব্যবসার পরিধি বাড়ানোর দিকে নজর দেবেন। সহকর্মী ও বন্ধুদের পাশে পাবেন। কাজের উপর নিয়ন্ত্রণ বাড়বে। শৃঙ্খলা মেনে কাজ করবেন। সাফল্য ও কৃতিত্ব বাড়বে। ব্যবসায়িক সুযোগের সদ্ব্যবহার করবেন। যুক্তিবাদী মনোভাব বজায় থাকবে। আধিকারিকরা আপনার কাজে খুশি হবেন। বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হবে। নির্দ্বিধায় এগিয়ে যাবেন।
চাকরি ও ব্যবসা: কর্মজীবন ও ব্যবসায় প্রভাব বাড়বে। সব দিক থেকেই ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনাগুলি এগিয়ে নিয়ে যাবেন। একাধিক কাজে উদ্যোগী হবেন। কাজের উদ্যম বাড়বে। কৌশলগত সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে গতি আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসার সম্প্রসারণে নজর দেবেন। আর্থিক কর্মকাণ্ডে সময় দেবেন। প্রতিযোগিতার মনোভাব বজায় থাকবে। আর্থিক লেনদেনে উদ্যোগী হবেন। ব্যবসায় শুভ পরিস্থিতি তৈরি হবে।
প্রেম ও বন্ধুত্ব: কাছের মানুষদের সহযোগিতা ও সমর্থন পাবেন। প্রেম ও স্নেহের সম্পর্ক মজবুত করার চেষ্টা করবেন। সম্পর্কের ভিত আরও শক্ত হবে। বন্ধুদের প্রভাবিত করতে পারবেন। প্রিয়জনদের কাছে প্রয়োজনীয় কথা বলতে পারবেন। উৎসাহের সঙ্গে কাজ করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। মন ভাল থাকবে। প্রিয়জনদের খুশি বাড়বে। পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে।
স্বাস্থ্য ও মনোবল: ব্যক্তিগত বিষয়ে স্বচ্ছতা বজায় থাকবে। লক্ষ্যের দিকে নজর রাখবেন। স্বাস্থ্য ভাল থাকবে। ভারসাম্য বজায় রাখতে পারবেন। মনোবল থাকবে তুঙ্গে।
শুভ সংখ্যা: ১, ৩ ও ৯
শুভ রং: আপেলের মতো লাল
আজকের প্রতিকার: দেবী মহালক্ষ্মীর পুজো করুন। কর্মক্ষেত্রে সক্রিয় থাকুন।
জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।