মেষ রাশি মেষ রাশি- আজ অত্যন্ত বুঝেশুনে ও সঠিক প্রস্তুতি নিয়ে কাজ করার দিন। সামান্য অসতর্কতায় অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। আর্থিক লেনদেনে স্পষ্টতা বজায় রাখুন। কর্মক্ষেত্রে ধারাবাহিকতার ওপর জোর দেওয়া প্রয়োজন, পেশাগত কাজে আজ বেশি সময় দিতে হতে পারে। কাগজপত্র সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। প্রতারকদের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজের বিবেক ও নম্রতার ওপর আস্থা রাখুন, কাজের দক্ষতা বাড়বে। সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন।
চাকরি ও ব্যবসা: অন্যের কথা বা প্ররোচনায় পা দেবেন না। ব্যবসার দৈনন্দিন রুটিন ঠিক রাখুন। নিয়ম ও অনুশাসন মেনে চললে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে। আজ বাণিজ্যিক প্রস্তাব সাধারণ মানের হতে পারে। আর্থিক বিষয়গুলিতে গুরুত্ব দিন। সবাইকে সঙ্গে নিয়ে চললে কাজের গতি ঠিক থাকবে। অযৌক্তিক কোনও আর্থিক ঝুঁকি নেবেন না। আজ কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন।
প্রেম ও পরিবার: পারিবারিক সম্পর্ক ইতিবাচক থাকবে। গুরুজনদের সম্মান বজায় রাখুন। ব্যক্তিগত সম্পর্কে শুভ যোগ রয়েছে, কাছের মানুষদের সহযোগিতা পাবেন। মনের বিষয়ে ধৈর্য ও গোপনীয়তা বজায় রেখে সাবধানে পা বাড়ান।
স্বাস্থ্য ও মনোবল: শারীরিক অসুস্থতা বা অস্বস্তিকে অবহেলা করবেন না। খাওয়া-দাওয়ার দিকে নজর দিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি চলবেন না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২ এবং ৯
আজকের প্রতিকার: আদিদেব মহাদেব শিবশঙ্করের পুজো ও আরাধনা করুন। ‘ওঁ সোঁ সোমায় নমঃ’ মন্ত্র জপ করুন। কোনও ঝুঁকি নেবেন না।
জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।