Ajker Aries Rashifal 26 january 2026: আজকের দিন মেষ রাশি, ২৬ জানুয়ারি, ২০২৬ ব্যবসা ও চাকরিতে তেজি

আর্থিক লাভের যোগ রয়েছে। দায়িত্ব পালনে পিছপা হবেন না। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সুফল মিলবে। তবে আর্থিক লেনদেনে তাড়াহুড়ো করবেন না।

Advertisement
Ajker Aries Rashifal 26 january 2026: আজকের দিন মেষ রাশি, ২৬ জানুয়ারি, ২০২৬ ব্যবসা ও চাকরিতে তেজিmesh
হাইলাইটস
  • আজকের দৈনিক রাশিফল।
  • মেষ রাশির কেমন যাবে দিন?

মেষ রাশি- গুরুত্বপূর্ণ কাজগুলি আজ সঠিক দিশায় এগোবে। সৃজনশীল প্রচেষ্টায় গতি আসবে। আপনার দক্ষতায় সবাই মুগ্ধ হবে। কর্মক্ষেত্রে প্রভাবশালী অবস্থান বজায় থাকবে। আজ প্রিয়জনকে কোনও সারপ্রাইজ দিতে পারেন। পেশাদারদের জন্য দিনটি লাভজনক। নতুন এবং আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে।

কেরিয়ার ও ব্যবসা: ব্যবসা ও চাকরিতে তেজি ভাব বজায় থাকবে। লক্ষ্যের প্রতি অবিচল থাকুন । নিয়ম মেনে চলুন। কাজের জায়গায় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আর্থিক লাভের যোগ রয়েছে। দায়িত্ব পালনে পিছপা হবেন না। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সুফল মিলবে। তবে আর্থিক লেনদেনে তাড়াহুড়ো করবেন না।

প্রেম ও বন্ধুত্ব: পরিজনদের সঙ্গে হাসিখুশিতে সময় কাটবে। সম্পর্কের বুনন আরও শক্ত হবে। প্রিয়জনের প্রতি সংবেদনশীল থাকুন।

স্বাস্থ্য: মানসিকভাবে চনমনে থাকবেন। পুরনো কোনও শারীরিক সমস্যা মিটে যেতে পারে।

শুভ সংখ্যা: ১, ৮ এবং ৯

শুভ রং: লাল বা গোলাপি

আজকের প্রতিকার: দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন। ‘ওঁ নমঃ শিবায়’ এবং ‘ওঁ সোঁ সোমায় নমঃ’ মন্ত্র জপ করুন। 

জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।

POST A COMMENT
Advertisement