Arun Gochar 2026: ১২ নভেম্বর পর্যন্ত রোহিণী নক্ষত্রে অরুণ, ৫ রাশির চাকরিতে উন্নতি, ব্যবসায় বাম্পার লাভ

১২ নভেম্বর পর্যন্ত রোহিণী নক্ষত্রে অরুণ। ৫ রাশির ভাগ্য ফিরে যাবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে।

Advertisement
১২ নভেম্বর পর্যন্ত রোহিণী নক্ষত্রে অরুণ, ৫ রাশির চাকরিতে উন্নতি, ব্যবসায় বাম্পার লাভঅরুণ গোচর
হাইলাইটস
  • ১২ নভেম্বর পর্যন্ত রোহিণী নক্ষত্রে অরুণ
  • ৫ রাশির ভাগ্য ফিরে যাবে
  • চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে

অরুণ কৃত্তিকা নক্ষত্র থেকে বেরিয়ে চন্দ্রের রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। ১২ জুলাই ২০২৬, রবিবার সকাল ৭টা ৪৭ মিনিটে অরুণ এই নক্ষত্র পরিবর্তন করেছে। আর ১২ নভেম্বর পর্যন্ত রোহিণী নক্ষত্রেই থাকবে এই গ্রহ। যার ফলে ৫ রাশির জীবনে বিরাট বদল আসবে। টাকার অভাব শেষ হয়ে যাবে। চাকরি এবং ব্যবসায় বিরাট উন্নতির আশা রয়েছে। 

তাই আর সময় নষ্ট না করে ঝটপট এমনই ৫ রাশি সম্পর্কে জেনে নিন। লিস্টে আপনার রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা রোহিণী নক্ষত্রে অরুণের প্রবেশে সেরা সময় কাটাবেন। এতে আর্থিক স্থিতি বদলে যাবে। চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনা। পেতে পারেন প্রোমোশন। পাশাপাশি ব্যবসায় বড় মুনাফার সম্ভাবনা রয়েছে। এই সময় পরিবারেও শান্তি থাকবে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। 

বৃষ রাশি
অরুণের নক্ষত্র গোচর বৃষ রাশির জন্যও সেরা সময় আসবে। ব্যবসায় নয়া ডিল আসতে পারে। পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে। এছাড়া এই সময় চাকরিতেও উন্নতি হবে। পাশাপাশি অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। ধার-দেনা চুকে যাবে। টাকার অভাব দূর হবে। পরিবারে সুসময় আসবে। 

বৃশ্চিক রাশি
এই রাশির লোকজনের জন্যও অরুণের নক্ষত্রে পরিবর্তন সফলতার রাস্তা খুলে দেবে। এই সময় পরিশ্রম করলেই নতুন চাকরি পেয়ে যাবেন। পাশাপাশি কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন। টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে ব্যবসায় উন্নতি হবে। পাবেন মূলধন। এছাড়া প্রেমের সম্পর্কে এগিয়ে যাবেন। 

ধনু রাশি
অরুণ রাশির নক্ষত্র গোচর। যার ফলে বাম্পার সময় কাটবে ধনু রাশির। সমাজে মানসম্মান বাড়বে। পাশাপাশি পৈতৃক সম্পত্তি পেতে পারেন। 

ব্যবসায় নয়া বিনিয়োগ পাবেন। নতুন করে কোনও ব্যবসা খুলতে পারেন। এই সময় বড় লাভ হতে পারে। আয়ের নয়া রাস্তা খুলে যাবে। 

মকর রাশি 
এই কয়েকটা মাস ভাল যাবে মকর রাশিরও। অরুণের এহেন নক্ষত্র পরিবর্তনে নতুন সম্পত্তি কিনে ফেলতে পারেন। সেই সঙ্গে গাড়ি কেনার যোগও রয়েছে। এছাড়া চাকরিতে বাড়তে পারে বেতন। পাশাপাশি ব্যবসায় বিরাট লাভের যোগ রয়েছে। এই সময় পরিবারের সঙ্গ পাবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।   

 

POST A COMMENT
Advertisement