অরুণ নক্ষত্র পরিবর্তন১২ জুলাই অরুণ গ্রহ কৃত্তিকা নক্ষত্র থেকে বেরিয়ে রোহিণী নক্ষত্রে গোচর করছে। ১২ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে অরুণ গ্রহ। আর এই গ্রহের নক্ষত্র পরিবর্তনে ৪ রাশির জাতক এবং জাতিকাদের জন্য সেরা সময় আসবে। আপনারা কেরিয়ারে উন্নতি করবেন। পাশাপাশি বাড়বে ইনকাম। এমনকী সমাজে সম্মানও পাবেন।
তাই ঝটপট এই নক্ষত্রে গোচরে লাভবান হতে চলা ৪ রাশি সম্পর্কে জেনে নিন-
মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য অরুণ গ্রহের নক্ষত্র গোচর অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আপনাদের লিডারশিপ ক্ষমতা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই সময় আয় বাড়বে। অফিসে সম্মান পাবেন। সকলে প্রশংসা করবেন। বিরাট টাকা পাবেন।
এই গোচরে জীবনে শান্তি আসবে। পরিবারে ভাল সময় কাটবে। জীবনসঙ্গী প্রেমে ভরিয়ে দেবেন। তাই আর অহেতুক চিন্তা করে লাভ নেই।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও অরুণ গ্রহের নক্ষত্র পরিবর্তনে এগিয়ে যাবেন। এই সময় আপনাদের ভাগ্য খুলে যাবে। সব বিষয়ে সফল হবেন। একটু চেষ্টা করলেই আটকে থাকা কাজ হয়ে যাবে। টাকার অভাব দূর হবে।
অরুণ গ্রহের এই নক্ষত্র গোচরে প্রোমোশন হতে পারে। অফিসের সহকর্মীরা সাহায্যও করবেন। এছাড়া ব্যবসায় বিরাট লাভ হবে। সম্মান পাবেন সব জায়গা থেকেই। তাই জুলাই থেকে সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃশ্চিক রাশি
অরুণ গ্রহের এই গোচর বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্যও নতুন সুযোগ নিয়ে আসবে। এতদিনে বুদ্ধির জোরে জীবনে এগিয়ে যাবেন। অর্থ ভাগ্য ফিরে যাবে। পুরনো ঝামেলা মিটে যাবে। পরিবারিক সমস্যা হবে শেষ। মিডিয়ায় যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য এবার গোল্ডেন টাইম স্টার্ট।
ও দিকে এই নক্ষত্র গোচরে পরিবারে সেরা সময় কাটবে। অভিভাবকের স্বাস্থ্য ভাল থাকবে। সম্পর্কে এন্ট্রি নেবে সুসময়।
ধনু রাশি
এই গ্রহের নক্ষত্র গোচরে অবশ্যই এগিয়ে যাবেন। কেরিয়ারে হবে বিরাট উন্নতি। নতুন চাকরি পেতে পারেন। বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ইনকাম বাড়বে। এই সময় আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। সব কাজ একাই করে ফেলতে পারবেন।
এই গোচরে ব্যবসায় সুসময় শুরু। নতুন প্রোজেক্ট পেতে পারেন। পাশাপাশি পরিবারে শান্তি থাকবে। সকলে সুস্থ থাকবেন। একে অপরের মধ্যে ইক্যুয়েশন ঠিক হয়ে যাবে। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।