Arun Vakri 2026: ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে অরুণ, ৪ রাশির ধনসম্পত্তি বাড়বে, জীবনে সুসময়

অরুণ বক্রী দশায় প্রবেশ করছে। এটি এই অবস্থায় থাকবে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এই যোগে ৪ রাশির ভাল সময় কাটবে। ধনসপ্তত্তি পেতে পারেন। সেই সঙ্গে জীবনে আসবে সুসময়। তাই ঝটপট নিবন্ধটি পড়ে নিন।

Advertisement
ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে অরুণ, ৪ রাশির ধনসম্পত্তি বাড়বে, জীবনে সুসময়অরুণ বক্রী ২০২৬
হাইলাইটস
  • অরুণ বক্রী দশায় প্রবেশ করছে
  • এটি এই অবস্থায় থাকবে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত
  • এই যোগে ৪ রাশির ভাল সময় কাটবে

জ্যোতিষ মতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ হল অরুণ বা ইউরেনাস। এটি হঠাৎ পরিবর্তন, নতুন পরিস্থিতি ও অপ্রত্যাশিত ঘটনার কারক। আর ১০ সেপ্টেম্বর থেকেই অরুণ বক্রী হচ্ছে বৃষ রাশিতে। ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বক্রী অবস্থাতেই থাকবে অরুণ। যার ফলে এই দীর্ঘসময় ৪ রাশির জন্য সেরা সময় কাটবে। ধনসম্পত্তি বাড়বে। টাকার অভাব মিটবে। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি। 

তাই আর সময় নষ্ট নয়, বরং কোন কোন রাশির জন্য সময়টা ভাল কাটবে, সেটা জেনে নিন। সেই ৪ রাশির মধ্যে নিজেরটার নাম থাকলে তো কথাই নেই। 

বৃষ রাশি
এই রাশিতেই বক্রী হচ্ছে ইউরেনাস। এর ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকারা সেরা সময় কাটাবেন। এই যোগে জীবনে ঝামেলা ও অশান্তি মিটে যাবে। বাড়বে আত্মবিশ্বাস। ব্যক্তিত্ব ফুটে উঠবে। এই সময় কাজের জায়গায় বিরাট সাফল্য আসবে। পেতে পারেন প্রোমোশন। এই যোগে হুট করে ধন ও সম্পত্তি বাড়তে পারে। অরুণের বক্রী দশায় ব্যবসা বড় হবে। টাকার অভাব মিটে যাবে। লোন থেকে মুক্তি পাবেন। 

কর্কট রাশি
এই রাশির জন্যও সেরা সময় নিয়ে আসছে অরুণের বক্রী দশা। এই সময় টাকা নিয়ে সমস্যা শেষ। ধন ও সম্পত্তি বাড়বে। নতুন বাড়ি বা গাড়ি কিনতে হবে। বড় কোনও ইচ্ছে পূরণ হতে পারে। এই সময় নেটওয়ার্কিং করতে পারবেন। যার ফল পরে পাবেন। 

অরুণের বক্রীতে বিনিয়োগে বিরাট লাভ হবে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করবেন না। তাতে বিপদ হতে পারে।

কন্যা রাশি
বরুণ বক্রী হচ্ছে। যার ফলে বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, এই সময় আর্থিক উন্নতিও হতে পারে। সেই সঙ্গে হুট করে ধন-সম্পদ বাড়ার সম্ভাবানও প্রবল। এই সময় ধর্মীয় কাজে বিরাট আগ্রহ বাড়বে। তীর্থে যাওয়ার প্ল্যান করতে পারেন। 

এই সময় কেরিয়ারে বিরাট উন্নতি হবে। ব্যবসাও বড় হতে পারে। সেই সঙ্গে পরিবারে মিটে যেতে পারে ঝামেলা ও অশান্তি।

Advertisement

মকর রাশি
এই রাশির জন্যও সময়টা সেরার সেরা যাবে। প্রচুর টাকা পাবেন। ধনসম্পত্তি নিয়ে এবার চিন্তা শেষ। এছাড়া এই যোগে পড়াশোনাতেও ভাল সময় আসবে। বিদেশে যেতে পারেন। যাঁরা চাকরি করছেন, তাঁদেরও উন্নতি হবে। প্রোমোশন পেতে পারেন। টাকার অভাব মিটে যাবে। অরুণ বক্রীতে বিরাট সমস্যা থেকে বেরিয়ে আসবেন। সুস্থ থাকবে শরীর। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

POST A COMMENT
Advertisement