Mangal Gochar in Mesh Rashi: মেষরাশিতে জোড়া রাজযোগে আগামী সপ্তাহে কপাল খুলবে ৫ রাশির, তালিকায় কারা?

গ্রহরাজ মঙ্গলের স্বরাশি মেষ-এ প্রবেশের ফলে তৈরি হচ্ছে শক্তিশালী 'রুচক রাজযোগ'। শুধু তাই নয়, মেষ রাশিতে সূর্য ও মঙ্গলের যুগলবন্দিতে গঠিত হবে 'আদিত্য মঙ্গল রাজযোগ'। এই দ্বৈত রাজযোগের প্রভাবে ১১ থেকে ১৭ মে-র মধ্যে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে পাঁচ রাশির।

Advertisement
মেষরাশিতে জোড়া রাজযোগে আগামী সপ্তাহে কপাল খুলবে ৫ রাশির, তালিকায় কারা?৫ রাশির জাতকদের সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে

Mangal Gochar in Mesh Rashi: মে মাসের তপ্ত রোদেও এবার সুখের বাতাস বইতে চলেছে বেশ কিছু রাশির জাতকদের জীবনে। আগামী সোমবার, ১১ মে ২০২৬ থেকে শুরু হতে যাওয়া সপ্তাহটি জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহরাজ মঙ্গলের স্বরাশি মেষ-এ প্রবেশের ফলে তৈরি হচ্ছে শক্তিশালী 'রুচক রাজযোগ'। শুধু তাই নয়, মেষ রাশিতে সূর্য ও মঙ্গলের যুগলবন্দিতে গঠিত হবে 'আদিত্য মঙ্গল রাজযোগ'।

এই দ্বৈত রাজযোগের প্রভাবে ১১ থেকে ১৭ মে-র মধ্যে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে পাঁচ রাশির। মঙ্গলের এই গোচর মূলত কর্মজীবন ও আর্থিক স্থিতিতে বড়সড় পরিবর্তন আনবে। দেখে নিন এই তালিকায় আপনার রাশি আছে কি না:

কর্কট রাশি
আগামী সপ্তাহটি আপনার জন্য দারুণ উৎসাহব্যঞ্জক। অমীমাংসিত কাজগুলো শেষ করার সুবর্ণ সুযোগ আসবে। কোনও মহিলা বন্ধুর সাহায্যে কঠিন সমস্যার সমাধান হতে পারে। নতুন কোনও বড় প্রকল্পে হাত দেওয়ার জন্য এটিই সঠিক সময়। দাম্পত্য জীবনও সুখে কাটবে।

সিংহ রাশি
মনের কোণে জমে থাকা পুরনো স্বপ্ন এবার পূরণ হওয়ার পালা। প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন, যা আপনার কেরিয়ারে নতুন দিক খুলে দেবে। নতুন চাকরির সুযোগও রয়েছে। চেষ্টার ত্রুটি না রাখলে সাফল্যের শিখরে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা।

তুলা রাশি
কর্মক্ষেত্রে আশাতীত উন্নতি যোগ রয়েছে তুলা রাশির জাতকদের। পেশাদারী প্রয়োজনে বিদেশ বা দূর সফরের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চললে দাম্পত্য জীবন হবে মধুময়।

ধনু রাশি
রুচক রাজযোগের প্রভাবে ধনু রাশির জাতকদের আনন্দ ও সমৃদ্ধি দুই-ই বাড়বে। বিশেষ করে ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য সফর লাভজনক হবে। সন্তানের যে কোনও সমস্যায় আপনি ঢাল হয়ে দাঁড়াবেন। শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় থাকবে এই সপ্তাহে।

মকর রাশি
পরিশ্রমের পূর্ণ মর্যাদা পাবেন মকর রাশির জাতকরা। তবে অন্যের বিষয়ে নাক না গলিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকা জরুরি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে নতুন করে সম্পর্ক জোড়া লাগতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement