সূর্য-শনির যুতি দৃষ্টি যোগজ্যোতিষশাস্ত্রে গ্রহদের একে-অপরের সঙ্গে যুতি তৈরি করা এহং একে-অপরকে চোখাচুখি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর সরাসরি প্রভাব মানুষের জীবন ও রাশিদের ওপর পড়তে দেখা যায়। ২৫ মার্চ ২০২৬-এর দুপুর ২টো ২২ মিনিটে গ্রহদের রাজা সূর্য ও কর্মের হিসাব রাখা শনিদেবের মিলনে এক বিশেষ যোগ তৈরি হতে চলেছে। যদিও এই যোগ সকলের জন্য একেবারেই ভাল নয়। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, এই দৃষ্টি যোগে মেষ, তুলা ও কুম্ভ রাশির জাতকদের সমস্যা বাড়াতে পারে। আসুন এই যুতির খারাপ প্রভাবে তিন রাশির মার্চ মাস কেমন যাবে দেখে নিন।
মেষ রাশি
সূর্য-শনির এই যুতি মেষ রাশির জাতকদের ঝটকা দেবে। কাজে তাড়াহুড়ো দেখাবেন না, নয়তো বড় ধরনের আর্থিক লোকসান হতে পারে। যে কোনও সিদ্ধান্ত ভেবে-চিন্তে নেবেন। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে। কথা বন্ধ হয়ে যেতে পারে। যারা সিঙ্গল, তাঁদের সঙ্গী পেতে এখনও দেরি আছে।
তুলা রাশি
তুলা রাশির জন্য এই সময়কাল খুব সাবধানে থাকতে হবে। নিজের গাফিলতির কারণে কোনও জরুরি কাজ বিগড়ে যেতে পারে। অর্থ লেনদেনের সময় সতর্ক থাকুন। অর্থহানির সম্ভাবনা রয়েছে। সঙ্গীর জীবনের পুরনো কোনও বিষয় সামনে আসার ফলে বৈবাহিক জীবনে অশান্তি বাড়তে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা খারাপ যাবে। নিজের স্বাস্থ্য ও কথাবার্তার ওপর নজর দিন। আপনার রাগের কারণে সম্পর্ক বিগড়াতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে মতের অমিল হতে পারে। মার্চের শেষ পর্যন্ত আর্থিক পরিস্থিতি খারাপ থাকবে। চোখ সংক্রান্ত কোনও বড় অসুখ নিয়ে দুঃশ্চিন্তা বাড়বে।