শুক্রের গোচর ২০২৬জ্যোতিষশাস্ত্রে শুক্রকে খুবই প্রভাবশালী গ্রহ বলে মনে করা হয়। ইনি প্রেম, ধন, সুখ-সুবিধা, বৈভব ও সম্পর্কের কারক। এই জন্য যখনই শুক্র নিজের পরিস্থিতি বদল করে বা কোনও গ্রহের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি করে, তখন এর প্রভাব সব রাশিদের ওপর দেখতে পাওয়া যায়। এই সময় শুক্র মেষ রাশিতে বসে রয়েছে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, আজ ১৪ এপ্রিল এক বিশেষ স্থিতি তৈরি হতে চলেছে। যখন সূর্য-শুক্রের সঙ্গে মিলে শুক্রাদিত্য যোগ তৈরি করবে। আবার, শুক্র বরুণ দেবতার সঙ্গে মিলে অর্ধকেন্দ্র যোগের নির্মাণ করবে। বরুণ এই সময় মীন রাশিতে রয়েছে। দুই গ্রহের মধ্যিখানে ৪৫ ডিগ্রির কোণ তৈরি হবে, যাকে অর্ধকেন্দ্র যোগ বলে। জ্যোতিষ অনুসারে, এই যোগ কিছু রাশির জন্য শুভ প্রমাণিত হবে এবং কিছু রাশির ক্ষেত্রে বিশেষ লাভ পেতে পারেন।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য ই সময়টা ইতিবাচক বদল নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। চাকরিতে আপনার পরিশ্রমের প্রশংসা হবে। নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় সুযোগ আসবে। সমাজেমান-সম্মান বাড়বে। ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে। বৈবাহিক জীবন আরও ভাল হবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই যোগ স্বস্তি দেবে। ফালতু খরচের ওপর নিয়ন্ত্রণ আসবে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। পুরনো কোনও ঋণ থেকে মুক্তি পাবেন। মানসিক অশান্তি কম হবে। জীবনে ভারসাম্য আসবে। কাজে মনোযোগ করলে সফলতা পাবেন। আধ্যাত্মিক রুচি বাড়বে।
কুম্ভ রাশি
এই যোগটি কুম্ভ রাশির জন্য সৌভাগ্যের লক্ষণ হতে পারে। নতুন কর্মজীবনের সুযোগ আসতে পারে এবং সাফল্য আসন্ন। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক লাভের সম্ভাবনাও আছে। আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। আটকে থাকা অর্থ পেতে পারেন। সম্পর্কে মধুরতা বাড়বে।