হনুমানজির প্রিয় রাশিবড় মঙ্গল শুরু হচ্ছে ৫ মে অর্থাৎ আজ থেকে যা শেষ হবে ২৩ জুনে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে,জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের প্রতি মঙ্গলবার বড় মঙ্গল বা বুড়বা মঙ্গল বলে পরিচিত। এই শুভ দিন বজরংবলীকে সমর্পিত। এইদিন অনুশাসন ও ব্রহ্মচর্চের পালন করা উচিত। রোজের মঙ্গলবারের চেয়ে এই বড় মঙ্গলবার বেশি করে বিশেষ ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বড় মঙ্গল উদযাপনের পিছনে কিছু বিশেষ পৌরাণিক কারণ রয়েছে। যখন হনুমানজি পাণ্ডু পুত্র ভীমের অহংকার চূর্ণ করেছিলেন, যে কারণে একে বুধ মঙ্গল বলা হয়। তাছাড়া, ত্রেতা যুগে জ্যৈষ্ঠ মঙ্গলবারে হনুমানজি এবং শ্রীরামের প্রথম সাক্ষাৎ হয়েছিল। বড় মঙ্গলে কিছু বিশেষ রাশির ওপর হনুমানজির কৃপা থাকে। জেনে নিন সেই রাশি কারা।
মেষ রাশি
হনুমানের প্রিয় রাশি হলো মেষ। মেষ রাশির জাতক-জাতিকারা খুব পরিশ্রমী এবং সাহসী হন। হনুমান শক্তি ও সাহসেরও প্রতীক, তাই মনে করা হয় যে তারা বিশেষ আশীর্বাদপ্রাপ্ত। যদি এই ব্যক্তিরা আন্তরিকভাবে তাঁর আরাধনা করেন, তবে তাদের কাজ দ্রুত সম্পন্ন হবে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
সিংহ রাশি
হনুমানের দ্বিতীয় প্রিয় রাশি হলো সিংহ। এই রাশির জাতক-জাতিকারা নেতৃত্ব গুণসম্পন্ন এবং আত্মবিশ্বাসী হন। হনুমানের আশীর্বাদে তাদের সামাজিক সম্মান ও সাফল্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পায়।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি ভগবান হনুমানের তৃতীয় প্রিয় রাশি। এই রাশির জাতক-জাতিকাদের দৃঢ় ইচ্ছাশক্তি থাকে। ভগবান হনুমানের পূজা করলে তাদের জীবনের ভয় ও উদ্বেগ কমে যায় এবং এটি তাদের নেতিবাচক শক্তি থেকেও রক্ষা করে।
কুম্ভ রাশি
হনুমানের চতুর্থ প্রিয় রাশি হলো কুম্ভ। এই রাশির জাতকেরা ধার্মিক এবং ইতিবাচক চিন্তাভাবনার অধিকারী হন। হনুমানের আরাধনা তাদের সঠিক পথ খুঁজে পেতে এবং জীবনে এগিয়ে যেতে সাহায্য করে।