বুধের নীচভঙ্গ যোগদুদিন আগেই অর্থাৎ ১১ এপ্রিল বুধ কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছে। গ্রহের রাজকুমার বুধ এখন ৩০ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই থাকবেন। অর্থাৎ মীন রাশিতে বুধ প্রায় ২০ দিন পর্যন্ত থাকবে। জ্যোতিষ মতে, মীন দেবগুরু বৃহস্পতির রাশি আর এই রাশিতে বুধ নীচ অবস্থায় থাকবে। অর্থাৎ বুধের অবস্থান এখানে দুর্বল। তাই বুধ নীচভঙ্গ রাজযোগের নির্মাণ করবে। তাই বুধের এই রাশি পরিবর্তন ৩ রাশির জন্য অশুভ বলে মনে করা হচ্ছে।
মেষ রাশি
মেষ রাশির ১২তম ঘরে বুধের গোচর হতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে সামলে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই উচিত, নয়তো সেটা ভুলও হতে পারে। তাড়াহুড়োতে পুরনো চাকরি ছেড়ে কোনও নতুন কাজ শুরু করা লোকসানের মুখে ফেলবে আপনাকে। অত্যাধিক বিনিয়োগ করা থেকে সাবধানে থাকুন। কোনও বড় কাজ আপাতত করবেন না। আর্থিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।
কন্যা রাশি
কর্মক্ষেত্রে মনোযোগ বাড়ান। অন্য়ের ওপর কোনও কাজ ফেলে রাখবে না। এতে লোকসান হবে। মনের মধ্যে নেতিবাচকতা বাড়বে। দীর্ঘ যাত্রায় সমস্যা হতে পারে। পরিশ্রমের ফল পাবেন খুব কষ্ট করে। ঘর-পরিবার সম্পর্কিত সমস্যা রয়েছে, তা নিয়ে দুঃশ্চিন্তা বাড়বে। রোগ-ব্যাধি বা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। অন্যের গাড়ি চেয়ে চালাবেন না।
তুলা রাশি
বুধ এই রাশির ষষ্ঠ ঘরে গোচর করছে। তুলা রাশির জাতক-জাতিকাদের আগামী ২০ দিন সতর্কতার সঙ্গে কাজ করা উচিত। যে কোনও কাজে অতিরিক্ত আগ্রাসন পরিহার করুন। ঝগড়া ও তর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। টাকা ধার করা থেকে বিরত থাকুন। তুলা রাশির জাতক-জাতিকাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকা উচিত। যদি তারা কোনো ঔষধ সেবন করে থাকেন, তবে তা সময়মতো গ্রহণ করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী তুলা রাশির শিক্ষার্থীদের প্রচেষ্টা বাড়াতে হবে।