Budh Uday Good Effect: উদিত বুধে লক্ষ্মীলাভ, ১৮ মার্চ থেকে ৩ রাশির আকাশ ছোঁয়া সম্পত্তি

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গ্রহদের রাজকুমার বুধ এই সময় কুম্ভ রাশিতে অস্ত অবস্থায় বিরাজ করছে। ১৮ মার্চ বুধ এই রাশিতেই উদয় হবে। এরকম অবস্থায় বুধের অবস্থানে বদল ১২টি রাশির ওপর অবশ্যই দেখা যাবে। তবে বুধের উদয়ে ৩ রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে।

Advertisement
উদিত বুধে লক্ষ্মীলাভ, ১৮ মার্চ থেকে ৩ রাশির আকাশ ছোঁয়া সম্পত্তিবুধের উদয়ে কাদের ভাল সময়?
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গ্রহদের রাজকুমার বুধ এই সময় কুম্ভ রাশিতে অস্ত অবস্থায় বিরাজ করছে।

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গ্রহদের রাজকুমার বুধ এই সময় কুম্ভ রাশিতে অস্ত অবস্থায় বিরাজ করছে। ১৮ মার্চ বুধ এই রাশিতেই উদয় হবে। এরকম অবস্থায় বুধের অবস্থানে বদল ১২টি রাশির ওপর অবশ্যই দেখা যাবে। তবে বুধের উদয়ে ৩ রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ব্যবসার দাতা বুধ ১৮ মার্চ ২০২৬-এ ভোর ৫টা ৩০ মিনিটে উদয় হবে। বুধের কুম্ভ রাশিতে উদিত হওয়া কাদের লাভদায়ক হব, আসুন জেনে নিই। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য বুধের উদিত হওয়া লাভদায়ক হবে। এই রাশির জাতকদের পৈতৃক সম্পত্তির মাধ্যমে বেশ লাভ পাবেন। আপনার একাধিক ইচ্ছা পূরণ হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার প্রদর্শন ভাল থাকবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। এরই সঙ্গে আপনার করা কাজ প্রশংসা পাবে। ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন অর্ডার পাবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি লাভবান হবেন। 

তুলা রাশি
এই রাশির ক্ষেত্রে বুধের উদয় লাভদায়ক হবে। এই রাশির জাতকেরা ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। দীর্ঘ সফরে যেতে পারেন। আগামী সময় আপনার ভাল যাবে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। মা-বাবা কিংবা বন্ধুদের সঙ্গে ধার্মিক স্থানে যেতে পারেন। সন্তানের পক্ষ থেকে সুখবর পেতে পারেন। কেরিয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যাবে। চাকরিতে পদোন্নতির সঙ্গে আরও ভাল কীজ পাওয়ার যোগ রয়েছে। আপনার পরিশ্রমের ফল পাবেন। আর্থিক ভাগ্যের উন্নতি হবে। আপনার আমদানি থেকে সঞ্চয় হতে পারে। প্রেম জীবন ভাল যাবে। জীবনসঙ্গীর সঙ্গে মধুর ও সুখের প্রভাব দেখা যাবে। 

কুম্ভ রাশি
বুধের উদয় হওয়া এই রাশিকে বেশি করে লাভবান করবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি ভাল লাভ করতে পারবেন। চাকরি বদলানোর কথা যদি ভেবে থাকেন, তাহলে একটু ধৈর্য ধরুন। ব্যবসায় প্রচুর লাভ পাবেন। বরিষ্ঠ আধিকারিকদের নজরে আসতে পারেন। এরকম অবস্থায় সফলতা পেতে পারেন। সঙ্গীর সঙ্গে কিছু ভাল সময় কাটাতে পারবেন। আর্থিক জীবন ভাল থাকবে। জরুরি কাজে অর্থ খরচ হতে পারে।   

Advertisement

POST A COMMENT
Advertisement