Brihaspati Nakshatra Gochar: মঘা নক্ষত্রে বৃহস্পতির বিরাজে শুভ সময়, জানুয়ারি পর্যন্ত ৩ রাশির কেরিয়ার ভাগ্য শীর্ষে

জেনে রাখুন ৩১ অক্টোবর ২০২৬-এ গুরু বৃহস্পতি সিংহ রাশিতে গোচরের সঙ্গে মঘা নক্ষত্রেও প্রবেশ করেছে। এই মঘা নক্ষত্রে ২৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত থাকবে।

Advertisement
মঘা নক্ষত্রে বৃহস্পতির বিরাজে শুভ সময়, জানুয়ারি পর্যন্ত ৩ রাশির কেরিয়ার ভাগ্য শীর্ষেগুরু গোচর ২০২৬
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে অর্থ, শিক্ষা, বিয়ে, সন্তান, ধর্ম, ভাগ্যের কারক বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে অর্থ, শিক্ষা, বিয়ে, সন্তান, ধর্ম, ভাগ্যের কারক বলে মনে করা হয়। গুরু বৃহস্পতি এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তনের পাশাপাশি নক্ষত্র পরিবর্তনও করে। যার প্রভাব ১২টি রাশির জীবনে কোনও না কোনওভাবে দেখা যায়। জেনে রাখুন ৩১ অক্টোবর ২০২৬-এ গুরু বৃহস্পতি সিংহ রাশিতে গোচরের সঙ্গে মঘা নক্ষত্রেও প্রবেশ করেছে। এই মঘা নক্ষত্রে ২৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত থাকবে। জ্যোতিষ গণনা অনুসারে, মঘা নক্ষত্রের স্বামী কেতু। অন্যদিকে, কেতু এই সময় গুরুর সঙ্গে সিংহ রাশিতে বিরাজ করছে। ৫ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে। দেখে নিন গুরু গোচরে কাদের লাভ হতে চলেছে। 

বৃষ রাশি
এই রাশির জাতকদের জন্য গুরুর মঘা নক্ষত্রে প্রবেশ শুভ বলে মনে করা হয়। এই রাশির জাতকদের জীবনে চলা সমস্যা এবার দূর হতে চলেছে। এই রাশির জাতকদের মায়ের স্বাস্থ্যে উন্নতি দেখা দেবে। চাকরিজীবী জাতকদের জন্য এই সময় ভাল থাকবে। কেরিয়ারে উন্নতি, পদ-প্রতিষ্ঠার যোগ তৈরি হচ্ছে। জমি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। 

সিংহ রাশি
গুরুর মঘা নক্ষত্রে গোচর সিংহ রাশির জাতকদের জন্য ফলদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। সমাজে জনপ্রিয় হবেন। অভিনয়, রাজনীতি, সামাজিক সেবার সঙ্গে যুক্ত জাতকদের লাভ হবে। সৃজনশীলতা আপনার বৃদ্ধি পাবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য গুরুর মঘা নক্ষত্রে যাওয়া লাভদায়ক বলে মনে করা হচ্ছে। এই রাশির জাতকদের বড় ভাই বা বোনেদের সঙ্গে ভাল সময় কাটবে। এদের পূর্ণ সহযোগ পাবেন। আপনার আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। ধীরে ধীরে আপনার সময় আরও ভাল হবে। চাকরিজীবিদের বরিষ্ঠ আধিকারিকদের থেকে প্রশংসা মিলবে। কোনও প্রভাবশালীর সঙ্গে সম্পর্ক তৈরি হলে কেরিয়ারে নতুন সুযোগ তৈরি হবে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement