বৃহস্পতির গোচরজ্যোতিষে সময়ে সময়ে গ্রহদের চাল বদল হয়। এছাড়াও গ্রহরা সময়ে সময়ে নক্ষত্র পরিবর্তন করে। জ্যোতিষে গুরু গ্রহ ও পুষ্য নক্ষত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেখানে গুরুকে সবচেয়ে শুভ গ্রহ ও শুভ ফল দেয় বলে মানা হয়ে থাকে। নক্ষত্রের রাজা বলে মনে করা হয় পুষ্যকে। বৃহস্পতি শীঘ্রই পুষ্য নক্ষত্রে গোচর করবে, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ এবং বিরল বলে বিবেচিত। বৃহস্পতি, বর্তমানে তার উচ্চস্থ রাশি কর্কটে অবস্থান করে, ১৮ জুন শনি-শাসিত পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। পুষ্য নক্ষত্রের অধিপতি হলেন স্বয়ং বৃহস্পতি। বৃহস্পতি ২০২৬ সালের ১৮ অগাস্ট পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতির তার উচ্চস্থ রাশি কর্কটে অবস্থান এবং পুষ্য নক্ষত্রে গোচর অনেক রাশির জন্যই শুভ লক্ষণ। আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতির গোচরে কোন রাশিগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে।
কর্কট রাশি
১৮ জুন থেকে ১৮ অগাস্ট পর্যন্ত বৃহস্পতি আপনার রাশির লগ্নস্থানে পুষ্য নক্ষত্রে উচ্চস্থ অবস্থানে গোচর করবে। এই সময়ে আপনি একই সঙ্গে নানান সুসংবাদ পাবেন। আপনি সমাজে ভাল সম্মান ও মর্যাদা অর্জন করতে পারেন। ভাল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং নতুন পরিকল্পনাগুলোর কাজ এগিয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ থাকবে এবং অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য পুষ্য নক্ষত্রে বৃহস্পতির গোচর শুভ ফল দেবে। এই নক্ষত্র পরিবর্তনের ফলে ধনু রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হবেন। আর্থিক অবস্থার পরিবর্তন দৃশ্যমান হবে। এই সময়ের মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আটকে থাকা টাকা উদ্ধার করা সম্ভব হবে।
বিনিয়োগের জন্য এটি একটি খুব ভালো সময় হবে। সুযোগ-সুবিধা ও আরাম-আয়েশ বাড়বে।
কন্যা রাশি
আপনার রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটবে। এই সময় আপনি আপনার লাক্সারিয়াস জীবন কাটাতে পারবেন। সব ইচ্ছে এই সময় পূরণ হবে। আপনার আয়ের নতুন দরজা খুলে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের কদর হবে এবং পদোন্নতির সুযোগও রয়েছে।
বৃশ্চিক রাশি
বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনার ভাগ্য ঘরে অর্থাৎ নবম ঘরে ঘটবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং বিনিয়োগের মাধ্যমে আপনি ভাল পরিমাণ অর্থ উপার্জনে সফল হবেন। বিদেশে যাওয়ার ইচ্ছে সফল হবে এবং শিক্ষা ক্ষেত্রে কিছু বড় সাফল্য অর্জিত হতে পারে।