Brihaspati Favorite Zodiac: ‘সোনায় বাঁধানো’ কপাল হয় এঁদের, বৃহস্পতি প্রিয় ৫ রাশির অর্থকষ্ট হয় না

সকল মানুষই চান যে তাঁর ভাগ্যের সুপ্রসন্ন হোক। বৃহস্পতি আমাদের সহায় হলে আর কোনও দুঃখ থাকে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাঁর ভাগ্যে দেবগুরু বৃহস্পতি সদয় হন, তাঁর ভাগ্য হয় যেন সোনায় মোড়া।

Advertisement
‘সোনায় বাঁধানো’ কপাল হয় এঁদের, বৃহস্পতি প্রিয় ৫ রাশির অর্থকষ্ট হয় নাবৃহস্পতির প্রিয় ৫ রাশি
হাইলাইটস
  • সকল মানুষই চান যে তাঁর ভাগ্যের সুপ্রসন্ন হোক।

সকল মানুষই চান যে তাঁর ভাগ্যের সুপ্রসন্ন হোক। বৃহস্পতি আমাদের সহায় হলে আর কোনও দুঃখ থাকে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাঁর ভাগ্যে দেবগুরু বৃহস্পতি সদয় হন, তাঁর ভাগ্য হয় যেন সোনায় মোড়া। আমাদের ১২টা রাশির মধ্যে কয়েকটা এমন রাশি রয়েছে যাঁদের ভাগ্যে বৃহস্পতি সর্বদা তুঙ্গে থাকে। দেবগুরু যেন এঁদের ভাগ্য নিজের হাতে লিখে দিয়েছেন। এর ফলে এঁদের ধনসম্পদ প্রতিপত্তি বৃদ্ধি পায় খুব সহজে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে দেবগুরুর আশীর্বাদ সব সময় থাকে। এর ফলে এঁদের ভাগ্য খুব ভাল হয়। এঁরা বেশ ভালই ধনসম্পত্তির মালিক হন। এঁদের জীবনযাত্রার মানও চোখে পড়ার মতো হয়।

সিংহ রাশি
এই রাশির ব্যক্তিদের উপর বৃহস্পতির কৃপা থাকে সব সময়। তাই এঁরা জীবনে যথেষ্ট উন্নতি করতে পারেন। এঁদের কর্মজীবন, সমাজে মানসম্মান এবং জীবনযাত্রা, সবই খুব ভাল হয়।

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকারা দেবগুরু বৃহস্পতির খুব প্রিয় হন। এঁরা সফলতার শিখরে পৌঁছোতে পারেন। এঁদের মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকে। তাই যে কোনও কাজে এঁরা দ্রুত সফলতা পেয়ে যান। ধনসম্পত্তিও বেশ ভালই হয়।

মীন রাশি
এই রাশির ব্যক্তিরা দেবগুরুর খুবই প্রিয় হন। বৃহস্পতি এঁদের সব দিক থেকে সব সময় রক্ষা করেন। এঁরা বেশ জ্ঞানী হন এবং নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারেন। দেবগুরুর কৃপায় এঁরা যথেষ্ট সম্পত্তির মালিক হন।
 

POST A COMMENT
Advertisement