Rakhi Purnima Lucky Zodiacs: রাখিতে সূর্য-শনির শুভদৃষ্টি, অগাস্ট থেকে ডিসেম্বর ৩ রাশির ওপর অর্থবৃষ্টি

সব থেকে বড় কথা হল সেই সময়ে শনি মীনে, রাহু কুম্ভতে, কেতু সিংহে, দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশি কর্কটে, এরফলে একটি বিশাল ইতিবাচক প্রভাব আসতে চলেছে জীবনে। সেই সময়ে সূর্য অর্থাৎ রাজা থাকবেন নিজের ঘর সিংহে এরফলেই বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে, নতুন করে জীবন শুরু করতে পারবেন, জীবনের নানান সমস্যার সমাধান হতে পারে।

Advertisement
রাখিতে সূর্য-শনির শুভদৃষ্টি, অগাস্ট থেকে ডিসেম্বর ৩ রাশির ওপর অর্থবৃষ্টিরাখি পূর্ণিমা থেকে কপাল খুলবে ৩ রাশির
হাইলাইটস
  • গোটা দেশজুড়ে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় রাখি উৎসব।

গোটা দেশজুড়ে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় রাখি উৎসব। ভাই-বোনেদের এই উৎসব নিয়ে এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। এই বছর রাখি পূর্ণিমা পালিত হবে আগামী ২৮ অগাস্ট, ২০২৬-এ। আর এইদিন দুর্লভ সংযোগ হবে। যখন পঞ্চক ও ভদ্রার ছায়া থাকবেনা। ভদ্র সংযোগের ফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। সব থেকে বড় কথা হল সেই সময়ে শনি মীনে, রাহু কুম্ভতে, কেতু সিংহে, দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশি কর্কটে, এরফলে একটি বিশাল ইতিবাচক প্রভাব আসতে চলেছে জীবনে। সেই সময়ে সূর্য অর্থাৎ রাজা থাকবেন নিজের ঘর সিংহে এরফলেই বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে, নতুন করে জীবন শুরু করতে পারবেন, জীবনের নানান সমস্যার সমাধান হতে পারে।

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে শনির গোচরের ফলে লাভের মুখ দেখবেন মিথুনের জাতক-জাতিকারা। রাশির দশম ঘরে শনি বিরাজ করবেন। এই কারণেই চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতি হতে পারে। দীর্ঘ সময় ধরে যাঁরা ব্যবসা বাণিজ্য করার কথা ভাবছেন এবার তাঁদের জন্য সত্যি সত্যি অত্যন্ত ভালর খবর আসতে চলেছে। টাকা, পয়সা সীমাহীন হাতে আসবে, প্রতিযোগিতায় কেউই টক্কদিতে পারবেনা ৷ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। 

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে ভাল সময় আসতে চলেছে। জীবনের নানান সমস্যার সমাধান পাবেন জাতক-জাতিকারা। দেশে বিদেশে যেতে পারবেন জাতক-জাতিকারা। ধর্মীয় ও মাঙ্গলিক কাজে বিশেষ সুবিধা পাবেন। সব মিলিয়ে জাতক-জাতিকারা এবার হাতে ভাল টাকা পাবেন। সুখ, শান্তি, সমৃদ্ধি জীবনকে স্পর্শ করতে পারবে, জীবনের নানান সমস্যার সমাধান হবে এবার। আর্থিক অবস্থা আগের থেকে অনুকূল হবে। 

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে। কেননা রাশির দ্বিতীয় ঘরে শনিদেবের বিচরণ। তাই হঠাৎ করে এবার হাতে আসতে চলেছে টাকা পয়সা। আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভাল হতে চলেছে। ভাগ্যের সঙ্গ পাবেন এবার। আর্থিক পরিস্থিতি আগের থেকে বেশ কয়েকগুণ ভাল হতে চলেছে। ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। সন্তুষ্ট থাকবেন সর্বদা 

Advertisement

POST A COMMENT
Advertisement