মঙ্গল-শনির অশুভ যোগগ্রহের সেনাপতি অগ্নি তত্ত্বের গ্রহ মঙ্গল ২ এপ্রিল দুপুর ৩টে ৩৭ মিনিটে গোচর করে মীন রাশিতে প্রবেশ করবে। জল তত্ত্বের রাশি মীনে অগ্নি তত্ত্বের গ্রহ মঙ্গলের এন্ট্রি একেবারেই বিপরীত ধর্মে। তারওপর মীনে আগে থেকে বিরাজমান শনি মঙ্গলের সঙ্গে যুতি তৈরি করবে, যা জ্যোতিষে খুবই অশুভ বলে মনে করা হয়। মঙ্গল ২ এপ্রিল ২০২৬-থেকে ১১ মে পর্যন্ত মীন রাশিতে থাকবে। যার মধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত বেশি সমস্যা তৈরি করবে , কারণ এই সময় পর্যন্ত সূর্যও মীন রাশিতে থাকবে। এরপর সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। এরপরও যদিও মঙ্গল-শনি যুতি প্রভাব থাকবে। তাই ২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই সময় কিছু রাশির জন্য সমস্যা তৈরি করতে পারে।
মেষ রাশি
মেষ রাশির জন্য যাঁরা নয়া ব্যবসা বাণিজ্য করছেন এবার তাঁরা পাবেন বিরাট চাপ ৷ বড় ও নামী, দামি মানুষের সঙ্গে দেখা হবে এবার ৷ ভবিষ্যতের জন্য আরও ঘোর অন্ধকার আসতে চলেছে ৷ আত্মবিশ্বাস আগের থেকে আরও বাড়বে, কিন্তু যথেষ্ট নয় ৷ জীবন আরও রোমান্টিক হবে ৷ কিন্তু চাপ থাকবেই প্রতিটি মুহূর্তে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকারা মঙ্গল ও শনির কুপ্রভাবে প্রতিহিংসার আগুনে পুড়বেন। পরপর ব্যথা আপনার সব কাজকে পণ্ড করবে। কর্মস্থলে সহকর্মীরা অসহযোগিতা করবে। ইনক্রিমেন্ট আটকে যাবে। খারাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে। বাড়ি-গাড়ি কেনার কথা এখনই ভাববেন না।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট আকারের চাপ বাড়তে চলেছে। মঙ্গল-শনির খারাপ অবস্থানের জন্য অত্যন্ত চাপের মুহূর্ত আসতে চলেছে, ঘরোয়া পরিস্থিতি বিগড়ে যাবে, প্রতিক্ষণে চাপে পড়বেন। মঙ্গল-শনির কুপ্রভাব এদের জীবনে নেতিবাচকতা নিয়ে আসবে। জীবনে কঠিন সময় আসছে। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন।