Mangal Uday 2026: মঙ্গল উদয়ে বাড়বে আত্মবিশ্বাস, এপ্রিল থেকে ৩ রাশির বিরাট লাভ

পঞ্চাঙ্গ অনুসারে, ১৮ এপ্রিল ২০২৬-এ গ্রহের সেনাপতি মঙ্গল দেব উদয় হতে চলেছে, যা খুব শুভ ও প্রভাবশালী বলে মানা হয়ে থাকে। মঙ্গল গ্রহ মীন রাশিতে উদিত হতে চলেছে। জেনে রাখুন মঙ্গলের উদয় বেশ কিছু রাশির জন্য সুখের সময় নিয়ে আসবে।

Advertisement
মঙ্গল উদয়ে বাড়বে আত্মবিশ্বাস, এপ্রিল থেকে ৩ রাশির বিরাট লাভমঙ্গল উদয়ে লক্ষ্মীলাভ
হাইলাইটস
  • পঞ্চাঙ্গ অনুসারে, ১৮ এপ্রিল ২০২৬-এ গ্রহের সেনাপতি মঙ্গল দেব উদয় হতে চলেছে, যা খুব শুভ ও প্রভাবশালী বলে মানা হয়ে থাকে।

পঞ্চাঙ্গ অনুসারে, ১৮ এপ্রিল ২০২৬-এ গ্রহের সেনাপতি মঙ্গল দেব উদয় হতে চলেছে, যা খুব শুভ ও প্রভাবশালী বলে মানা হয়ে থাকে। মঙ্গল গ্রহ মীন রাশিতে উদিত হতে চলেছে। জেনে রাখুন মঙ্গলের উদয় বেশ কিছু রাশির জন্য সুখের সময় নিয়ে আসবে। জীবনে সাহস, শক্তি ও সফলতার দরজা খুলে যাবে। মঙ্গলকে শক্তি, পরাক্রম, ভূমি, সাহস ও নির্ণয় নেওয়ার কারক বলে মনে করা হয়। মঙ্গল উদয় অবস্থায় এলে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে। দেখে নিন কোন কোন রাশি উপকৃত হবে মঙ্গলের এই উদয়ে। 

মীন রাশি
মঙ্গলের উদয় মীন রাশির জন্য ইতিবাচকতা এনে দেবে। এই সময় আপনার সাহস, পরাক্রম বাড়বে। এরই সঙ্গে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার যোগ ও কর্মক্ষেত্রে এদের পরিশ্রম ফল দেবে। বরিষ্ঠ সহযোগিদের থেকে সহযোগিতা পাবেন। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে আবেগে ভেসে কোনও কাজ করবেন না। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য মঙ্গলের উদয় ইতিবাচক পরিণাম দেবে। এই সময় জাগতিক সুখ প্রাপ্তি হবে। এই সময় গাড়ি বা সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। ব্যবসায় ভাল লাভ পাবেন। বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাবেন। নতুন কাজ শুরু করতে চাইলে, এই সময়কাল খুবই ভাল। চাকুরিজীবিদের নতুন সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধি পাবে। 

মিথুন রাশি
মঙ্গল উদয় হতেই মিথুন রাশির জাতকদের নেটওয়ার্কিং ও যোগাযোগ ক্ষেত্রে সফলতা প্রাপ্ত হবে। নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে, যা কেরিয়ারে নতুন সুযোগ নিয়ে আসবে। মার্কেটিং, সেলস ও মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষদের জন্য এই সময় বিশেষ করে ফলদায়ক হবে। ব্যবসায় নতুন চুক্তি হবে। 

POST A COMMENT
Advertisement