সূর্যের নক্ষত্র গোচরে লাভবান২ জুন নৌতাপ শেষ হয়ে গিয়েছে আর এখন সূর্যের খারাপ প্রভাবও কমতে দেখা যাচ্ছে। সূর্য এখন ৮ জুন ২০২৬-এ রোহিনী নক্ষত্র থেকে বেরিয়ে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। যার ফলে গরম কমার পাশাপাশি ৪ রাশির জাতকদের জীবনে সুখ-সম্পদ ও ধন-দৌলতের কমতি হবে না। সূর্য ৮ জুন ২০২৬-এ মৃগশিরা নক্ষত্রে এন্ট্রি করবে এবং ২২ জুন পর্যন্ত সেখানেই থাকবে। এই নক্ষত্রের অধিপতি মঙ্গল, যাকে শক্তি, পরাক্রম ও সাফল্যের কারক বলে মনে করা হয়। সীর্য ও মঙ্গলের মধ্যে মিত্রতা রয়েছে, তাই মঙ্গলের নক্ষত্রে সূর্যের এন্ট্রিকে বিশেষ বলে মনে করা হয়।
মেষ রাশি
সূর্য মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে চলে এসেছে আর মেষ রাশির জাতক মঙ্গল গ্রহ। এরকম অবস্থায় সূর্যের শুভ প্রভাব মেষ রাশির ওপর থাকবে। এই লোকদের সাহস ও পরাক্রম বাড়বে। চাকরি-ব্যবসায় লাভ হবে। বড় সুযোগ পেতে পারেন। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন।
বৃষ রাশি
এই সময় বৃষ রাশির জীবনে বড় ইতিবাচক বদল আসতে চলেছে। ব্যবসায়ীদের বিদেশ থেকে লাভ হবে। চাকরি যারা করছেন তারা পদোন্নতি, বড় সংস্থায় নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। অতীতে করা পরিশ্রমের ফল এখন পাবেন। অর্থ বাড়বে।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য আর সূর্যের অবস্থানে পরিবর্তন এই রাশির জাতকদের লাভ হতে চলেছে। চাকরিতে পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। এরই সঙ্গে আয় বাড়বে। মান-সম্মানও বাড়বে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য সূর্যের নক্ষত্র পরিবর্তন উন্নতির রাস্তা খুলে দেবে। এরই সঙ্গে অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে। আয় বাড়বে. ব্যক্তিগত জীবনেও সুখ আসবে। আপনি সুখী দাম্পত্যের আনন্দ নিতে পারবেন।