Ram Navami Lucky Zodiacs: দুর্লভ যোগে পালন হবে রাম নবমী, বিরাট সুযোগ আসছে ৮ রাশির জীবনে

পঞ্চাঙ্গ অনুসারে, চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামের জন্মোৎসব পালন করা হয়। এই বার তিথি দুদিন ধরে পড়ার কারণে কবে রাম নবমী পালন করা হবে, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ধার্মিক বিশ্বাস অনুসারে, ভগবান রামের জন্ম দুপুরে হয়েছিল, তাই ২০২৬ সালের ২৬ মার্চ রাম নবমী পালন করা বেশি শুভ বলে মানা হবে।

Advertisement
দুর্লভ যোগে পালন হবে রাম নবমী, বিরাট সুযোগ আসছে ৮ রাশির জীবনেরাম নবমীর রাশিচক্র
হাইলাইটস
  • পঞ্চাঙ্গ অনুসারে, চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামের জন্মোৎসব পালন করা হয়।

পঞ্চাঙ্গ অনুসারে, চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামের জন্মোৎসব পালন করা হয়। এই বার তিথি দুদিন ধরে পড়ার কারণে কবে রাম নবমী পালন করা হবে, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ধার্মিক বিশ্বাস অনুসারে, ভগবান রামের জন্ম দুপুরে হয়েছিল, তাই ২০২৬ সালের ২৬ মার্চ রাম নবমী পালন করা বেশি শুভ বলে মানা হবে। যদিও, উদয়াতিথি অনুসারে, কিছুজন ২৭ মার্চও রাম নবমী পালন করবেন, এইদিনও একাধিক বিশেষ জ্যোতিষ যোগ তৈরি হচ্ছে, যার ফলে এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। 

রাম নবমীতে গ্রহদের স্থিতি
এইদিন গ্রহদের পরিস্থিতি বিশেষ থাকবে। শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে, অপরদিকে গুরু ও চন্দ্রমার যুতি থেকে গজকেশরী যোগ তৈরি হবে। এছাড়াও গুরু ও মঙ্গলের এক হওয়ার ফলে নবপঞ্চম রাজযোগের নির্মাণ হবে। কিছু রাশিতে ত্রিগ্রহী যোগও হবে। এই সব যোগের প্রভাব আলাদা আলাদা রাশির ওপর দেখা যাবে। আসুন দেখে নিন রাম নবমীতে কোন কোন রাশির সৌভাগ্যের দরজা খুলবে। 

কোন কোন রাশি ভাগ্যবান
রামনবমীর ফলে মেষ, কন্যা ও বৃষ রাশির জাতক-জাতিকার জন্য দুরন্ত সময় আসতে চলেছে ৷ দীর্ঘ সময় ধরে যে যে সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা। পরিবার ও সন্তানের দিক থেকে অত্যন্ত ভাল খবর আসবে চাকরি ও ব্যবসায় পাল্লা দিয়ে উন্নতি হতে চলেছে ৷ চাকরি ও ব্যবসায় বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে শুধরে যাবে ৷ শত্রুরা কোনও ভাবেই সাফল্য পাবেনা ৷ বৈদিক শাস্ত্রমতে এই তিন রাশির ছাড়াও কুম্ভ, মিথুন, মকর, তুলা, সিংহ রাশির জাতক-জাতিকা পাবেন অত্যন্ত সুন্দর মুহূর্ত। 

কাদের সাবধানে থাকতে হবে
বৃশ্চিক ও মীন রাশির জাতক-জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে ৷ শরীরের দিকে বিশেষ করে নজর রাখা জরুরি, চাকরি ও ব্যবসায় অত্যন্ত সামলে থাকতে হবে। জ্যোতিষ মতে এইদিনে রামচরিত মানসের বালখণ্ড পাঠ করলে অত্যন্ত ভাল ফল পেতে পারেন ৷ এছাড়াও তুলসিপাতার মালা শ্রীরামচন্দ্রকে পরালে জীবন সার্থক হবে, একই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করে বিশেষ উন্নতি হবে।     

Advertisement

POST A COMMENT
Advertisement