Ruchak Rajyog: নিজের ঘরে এন্ট্রি নিতেই মঙ্গলের রুচক রাজযোগ, ৩ রাশিকে মালামাল করবে লাল গ্রহ

বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে গোচর করে শুভ ও রাজযোগের নির্মাণ করে, যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়়তে দেখা যায়। পঞ্চাঙ্গ অনুসারে, ১১ মে গ্রহদের সেনাপতি মঙ্গল নিজের স্বরাশি মেষে প্রবেশ করতে চলেছে, যার ফলে রুচক মহাপুরুষ রাজযোগের নির্মাণ হবে। মঙ্গল গ্রহকে জ্যোতিষে সাহস, বীরত্ব, পরাক্রম, শৌর্য, ভূমি ও ক্রোধের কারক বলে মনে করা হয়।

Advertisement
নিজের ঘরে এন্ট্রি নিতেই মঙ্গলের রুচক রাজযোগ, ৩ রাশিকে মালামাল করবে লাল গ্রহ মঙ্গল দেবের রুচক রাজযোগ
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে গোচর করে শুভ ও রাজযোগের নির্মাণ করে, যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়়তে দেখা যায়।

বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে গোচর করে শুভ ও রাজযোগের নির্মাণ করে, যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়়তে দেখা যায়। পঞ্চাঙ্গ অনুসারে, ১১ মে গ্রহদের সেনাপতি মঙ্গল নিজের স্বরাশি মেষে প্রবেশ করতে চলেছে, যার ফলে রুচক মহাপুরুষ রাজযোগের নির্মাণ হবে। মঙ্গল গ্রহকে জ্যোতিষে সাহস, বীরত্ব, পরাক্রম, শৌর্য, ভূমি ও ক্রোধের কারক বলে মনে করা হয়। এরকম অবস্থায় রুচক রাজযোগ তৈরি হওয়ায় ১২টি রাশির ওপর বিশেষ প্রভাব দেখা যাবে। তবে ৩ রাশির ওপর রুচক রাজযোগের শুভ প্রভাব পড়বে। আসুন জেনে নেওয়া যাক সেই ৩ রাশি কারা কারা। মঙ্গল গ্রহ ১১ মে নিজের স্বরাশি মেষে গোচর করে রুচক রাজযোগ তৈরি করবে। এখানে মঙ্গল ২০ জুন পর্যন্ত থাকবে। 

মেষ রাশি
মঙ্গলের নিজের রাশিতে গোচর মেষ রাশির জন্য সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। এই রাশির জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বাড়বে। নেতৃত্ব দেওয়ার গুণ সামনে আসবে। কেরিয়ারে নতুন শুরু, ব্যবসার প্রসার ও স্টার্টআপ শুরু করার জন্য এই সময়কাল একেবারে অনুকূল। 

সিংহ রাশি
রুচক রাজযোগের ফলে এই রাশির ভাগ্য, ধর্ম ও উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নতি হবে। এই সময় ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে। আটকে থাকা কাজ পুরো হবে আর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। কেরিয়ারে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ধার্মিক বিষয়ে রুচি বাড়বে আর বাবা কিংবা গুরুর থেকে সহযোগিতা পাবেন। 

কর্কট রাশি
রুচক রাজযোগের ফলে কেরিয়ার, প্রতিষ্ঠা ও সামাজিক পরিচিতি বাড়বে। চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব ও নতুন চাকরির সুযোগ আসবে। ব্যবসা বাড়বে ও এতে লাভের সঙ্কেত রয়েছে। পুলিশ, সেনা, মেডিক্যাল, প্রপার্টি ডিলার ও কাজ-ব্যবসার সঙ্গে যুক্ত হলে আপনার ভাল লাভ হতে পারে।  


 

Advertisement

POST A COMMENT
Advertisement