সরস্বতী যোগ দুদিন পরেইজ্যোতিষশাস্ত্রে এমন অনেক যোগের কথা বলা হয়েছে, যা ব্যক্তির ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে। এরই মধ্যে একটি হল সরস্বতী যোগ, যেটাকে খুবই শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। বলা হয় যে যাদের জন্মছকে এই যোগ তৈরি হয়, তাঁদের জীবনে জ্ঞান, সফলতা ও সম্মানের কমতি হয় না। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর ২২ জুন কর্কট রাশিতে এই বিশেষ যোগ তৈরি হতে চলেছে। যা ৪ জুলাই পর্যন্ত এর প্রভাব থাকবে। এই সময় বুধ, বৃহস্পতি ও শুক্রের যুতিতে শক্তিশালী সরস্বতী রাজযোগের নির্মাণ হবে। বিশেষ কথা হল এই যে এই সময় গুরু নিজের উচ্চ রাশি কর্কটে অবস্থান করবে, যার ফলে এই যোগের প্রভাব আরও বেড়ে যাবে।
সরস্বতী যোগ কীভাবে তৈরি হয়
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সরস্বতী যোগ গঠিত হয় যখন বৃহস্পতি, বুধ এবং শুক্র একত্রে জন্ম ছকে কেন্দ্র বা ত্রিকোণ ঘরে শক্তিশালী অবস্থানে থাকে। এই যোগটি বিশেষভাবে শক্তিশালী হয় যখন বৃহস্পতি উচ্চস্থ বা নিজের রাশিতে থাকে। এবার জেনে নিন এই শুভ যোগ থেকে কোন কোন রাশি উপকার হবে।
মেষ রাশি
এই যোগ মেষ রাশির জাতক-জাতিকাদের আরাম ও বিলাসিতা বৃদ্ধি করবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। চাকরিজীবীদের পদোন্নতি বা কাঙ্ক্ষিত স্থানে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক বিষয়েও স্বস্তি মিলতে পারে।
মিথুন রাশি
উপার্জনের দিক থেকে এই সময়টি মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল থাকবে। বিশেষ করে গণমাধ্যম, বিপণন, শিক্ষা এবং আইন পেশার সঙ্গে জড়িতরা লাভবান হতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে।
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি খুব বিশেষ হবে। কর্মজীবনে উন্নতি এবং কাজের স্বীকৃতি লাভ সম্ভব হবে। আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে। অসমাপ্ত কাজ সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের ভালো মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে।
মীন রাশি
এই সময় মীন রাশির পক্ষে থাকবে ভাগ্য। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা আছে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে এবং ব্যবসায় ভাল লাভের ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। সামগ্রিকভাবে, এই সরস্বতী রাজযোগ অনেকের জন্য, বিশেষ করে যারা শিক্ষা, কর্মজীবন বা ব্যবসায় উন্নতি করতে চান, তাদের জন্য অগ্রগতি ও সাফল্যের নতুন পথ খুলে দিতে পারে।