শনির গোচরজ্যোতিষশাস্ত্রে শনির গোচর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে অন্যতম। কারণ শনিকে কর্মফল দাতা বলা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, ৬ মার্চ ২০২৬-এ শনি নিজের স্বরাশি কুম্ভ থেকে বেড়িয়ে মীন রাশিতে প্রবেশ করে ফেলেছে। এদিন সকাল ৮টা ২৬ মিনিটে হওয়া শনির এই বদল বেশ কিছু রাশির ক্ষেত্রে সুসময় নিয়ে আসবে। আসুন জেনে নিন কোন কোন রাশির ওপর এই গোচর কেমন প্রভাব ফেলবে।
মীন রাশি
মীন রাশির জাতকদেক জন্য শনির এই গোচর জন্ম শনি রূপে শুরু হতে চলেছে। এই সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে নিজের ইচ্ছা বা অন্যের ওপর আপনার ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকুন। যদি নিজের দায়িত্বকে গভীরতার সঙ্গে বোধেন এবং স্বভাব নরম রাখেন, তাহলে কেরিয়ারে অনেক বাধা দূর হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় স্বস্তি নিয়ে আসবে। শনি আপনার রাশি থেকে বেড়িয়ে এখন দ্বিতীয় রাশিতে প্রবেশ করবে, যেখানে সাড়েসাতির শেষ তরণ। বিগত কয়েক মাস ধরে চলা মানসিক চাপ কম হবে। আপনার দক্ষতা ও পরিশ্রম কর্মক্ষেত্রে উচিত ফল পাবে। কোনও কাজ পরিকল্পনা ছাড়া করবেন না। পরিকল্পিতভাবে এগিয়ে গেলে আপনার আর্থিত লাভ ও কর্মক্ষেত্রে প্রশংসা দুই প্রাপ্তি হবে।
মেষ রাশি
শনি মীন রাশির মিত্র, গুরুর দৃষ্টিও এই রাশির ওপর প্রসন্ন। এই গোচরের ফলে আপনার প্রতিভা সামনে আসবে। দীর্ঘ সয় ঘরে আটকে থাকা বেতন বা প্রমোশন এই সময় পেতে পারেন। ট্রান্সফার বা স্থান বদলের যোগ রয়েছে, যা ভবিষ্যতের জন্য সুখের হবে। পরিশ্রম করে যান।
সিংহ রাশি
সিংহ রাশির জন্য শনির এই গোচর খুব একটা ভাল ফল দেবে না। কারণ শনি এই সময় অনুশাসন শেখাবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে কিছু সময় লাগতে পারে। অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন। যদি আপনি ধৈর্য ও শান্তি বজায় রাখেন, তাহলে শনি আপনার কিছু করতে পারবে না। কর্মক্ষেত্রে ভারসাম্য রেখে চললে আপনি জয়ী হবেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য অর্ধাষ্টম শনি শুরু হতে চলেছে। এই সময় জীবনে শান্তি ও স্থিরতা সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। কেরিয়ারের জন্য এই সময় ভাল উন্নতির। যদি নিজের কাজে ফোকাস করে চলেন, তাহলে কর্মক্ষেত্রে কোনও বড় বাধা আসবে না।