শনি অস্ত যাচ্ছে আজকেশনি আজ মীন রাশিতে সন্ধে ৭টা ১৩ মিনিটে অস্ত যাবে। এরপর ২২ এপ্রিল ২০২৬-এর সকালে প্রায় ৪টে ৪৯ মিনিটে আবার উদয় হবে। বৈদিক জ্যোতিষে শনিকে কর্ম, ন্যায় ও অনুশাসনের গ্রহ বলে মনে করা হয়। শনি যে কোনও রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে। এই সময় একাধিকবার শনি তার অবস্থান বদল করে। যার মধ্যে মার্গী, বক্রী ও অস্ত-উদয় রয়েছে। জ্যোতিষ অনুসারে, শনি এই সময় মীন রাশিতে বসে রয়েছে। শনির এই অবস্থা প্রায় ৩৫ দিন পর্যন্ত থাকবে। জ্যোতিষ অনুসারে, শনির অস্ত হওয়ার প্রভাব সব রাশির ওপর পড়তে চলেছে, তবে কিছু রাশির জন্য এই সময় বিশেষ করে লাভ দিতে চলেছে।
বৃষ রাশি
এই রাশির ক্ষেত্রে আজ থেকে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ ধীর গতিতে হতে শুরু করবে। আর্থিক পরিস্থিতি শুধরাবে। হঠাৎ করে অর্থলাভের আভাস রয়েছে। চাকরি ও কেরিয়ারের ক্ষেত্রে ভাল খবর পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। পরিবারের আবহ ভাল থাকবে আগের চেয়ে। সম্পর্কে মধুরতা বাড়তে পারে। প্রেম সম্পর্কে সুখের সময় আসার সুযোগ পাওয়া যাবে।
সিংহ রাশি
শনি অস্তে সিংহ রাশির কেরিয়ারে উন্নতি দেখা যাবে। নুন চাকরির সুযোগ সামনে আসতে পারে। চাকরিজীবিদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের থেকে কাজের প্রশংসা পাবেন। পড়ুয়াদের জন্য এই সময় অনুকূল থাকবে। মনের মতো সফলতা পাবেন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনও পুরনো মামলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। স্বাস্থ্য আগের তুলনায় আরও ভাল হবে।
ধনু রাশি
ধনু রাশির মানুষদের জন্য এই সময় অনেক নতুন সম্ভাবনা নিয়ে আসবে। বিদেশ সফর বা বিদেশ সংক্রান্ত বিষয়ে অনেক সুযোগ আসবে। আপনার কথা আরও মিষ্টি হবে, যা ফলে লোকের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। পরিবারে কোনও শুভ বা মাঙ্গলিক কাজের আয়োজন হতে পারে। কাজের ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুদের সহযোগিতা পাবেন। সন্তান সংক্রান্ত কোনও ভাল খবর পেতে পারেন। মা-বাবার সঙ্গ পাবেন এবং মন ভাল করা কোনও সফরে যাওয়ার সুযোগ আসতে পারে।