শনি বক্রী২৭ জুলাই ২০২৬-এ ন্যায়ের দেবতা শনি মীন রাশিতে বক্রী হতে চলেছে। অর্থাৎ এইদিন থেকে শনির উল্টো চাল শুরু হয়ে যাবে। এরপর শনি ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। শনি পুরো ১৩৮ দিন পর্যন্ত বক্রী অবস্থায় থাকতে চলেছে। এই সময় ৮ নভেম্বর দীপাবলিও পালন করা হবে। শনির বক্রী অবস্থান তিন রাশির জন্য শুভ ফল নিয়ে আসবে। এদের কালীপুজো পর্যন্ত সুসময় থাকবে।
মেষ রাশি
কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত কোনও সমস্যা দূর হবে। চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই পরিস্থিতি আপনার পক্ষে যাবে। যদি আপনার অর্থ কোথাও আটকে গিয়ে থাকে বা ঋণ নিয়ে চিন্তায় রয়েছেন, তাহলে সেখান থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে আর অপ্রয়োজনীয় খরচ কমে যাবে। চাকরিরতদের বেতন বৃদ্ধি বা অতিরিক্ত আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শীঘ্রই অর্থ উপার্জনের লোভ থেকে দূরে থাকতে হবে আর বিপথে না যাওয়ার ভাল।
কর্কট রাশি
ব্যবসায়ীদের উন্নতির নতুন সুযোগ আসবে। কেউ নতুন ব্যবসা অথবা স্টার্টআপ শুরু করার কথা ভেবে থাকলে এই সময় অনুকূল। পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের ব্যবসা বিস্তার হতে পারে। কিছু মানুষ চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। পরিস্থিতি সঙ্গ দেবে। মানসিক অশান্তি ও চিন্তা কম হতে পারে এবং পরিবারের সদস্যের স্বাস্থ্য ভাল থাকবে।
মকর রাশি
মকর রাশির জন্য, তৃতীয় ঘরে শনি বক্রী হবে। এই অবস্থানটি চাকরিজীবীদের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। আপনি নতুন চাকরির সুযোগ পেতে পারেন অথবা কোনও নামীদামী সংস্থায় কাজ করার সুযোগ পেতে পারেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। বাড়ি, ফ্ল্যাট, জমি বা অন্যান্য সম্পত্তিতে বিনিয়োগ সম্ভব হতে পারে। এই সময়কালে আপনি কিছু ভালো খবর পেতে পারেন, যা আপনার মনোবলকে আরও বাড়িয়ে তুলবে।