Shani Dev Vakri: জুলাইতে উল্টো চালে শনিদেব, ডিসেম্বরের মধ্যে বাড়ি-গাড়ি সব হবে ৫ রাশির

এমনিতেই শনিদেবকে কর্মফল দাতা ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। তাই শনির অবস্থান বদলালে তার প্রভাব সব রাশির জাতক-জাতিকাদের ওপর পড়বে, তা স্বাভাবিক।

Advertisement
জুলাইতে উল্টো চালে শনিদেব, ডিসেম্বরের মধ্যে বাড়ি-গাড়ি সব হবে ৫ রাশিরশনির উল্টো চালে সৌভাগ্য বৃদ্ধি
হাইলাইটস
  • ২০২৬ সালে শনিদেব নতুন অবতারে ধরা দিয়েছেন।

২০২৬ সালে শনিদেব নতুন অবতারে ধরা দিয়েছেন। গত বছরের মার্চে শনি নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে বৃহস্পতির মীন রাশিতে প্রবেশ করেছেন। মীনেই বড়বাবা থাকবেন আগামী আড়াই বছর। শনিদেবের রাশি পরিবর্তন সাধারণত হয়ে থাকে প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া। এই অবস্থাতে থাকাকালীন শনি বক্রী হবেন ২৭ জুলাই। শনির এই উল্টো চাল ১২ রাশির ওপর প্রভাব ফেললেও, ৩ রাশির জাতক-জাতিকারা সবক্ষেত্রে সাফল্যের মুখ দেখবেন। এমনিতেই শনিদেবকে কর্মফল দাতা ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। তাই শনির অবস্থান বদলালে তার প্রভাব সব রাশির জাতক-জাতিকাদের ওপর পড়বে, তা স্বাভাবিক।  

বৃষ রাশি
শনির বক্রিতে উন্নতি হবে বৃষ রাশির জাতক-জাতিকাদের। কেননা এই সময়ে পরিস্থিতি ভাল হতে চলেছে। ভাগ্যের সম্পূর্ণ ভাবে সাহায্য পাবেন জাতক-জাতিকারা। হঠাৎ করে টাকা পয়সা হাতে আসবে ৷ জীবন হবে আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত ৷ দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে।  শেয়ার বাজারে বিনিয়োগ করে এবার লাভের মুখ দেখবেন। শরীর ভাল থাকবে, সুস্থতাও বজায় থাকবে আগের থেকে বহুগুণ। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির বক্রী সুসময় আসবে। ভাল টাকা পয়সা রোজগার করতে পারবেন। শরীর আগের থেকে ভাল থাকবে। জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সমস্ত কাজ অত্যন্ত সুন্দর ভাবেই সম্পন্ন হবে। প্রতিটি ক্ষেত্রেই হাতে আসবে মোটা অঙ্কের টাকা। যন্ত্রণার অবসান হবে, আরও ভাল পরিস্থিতি তৈরি হতে পারে। 

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা শনির বক্রীতে লাভবান হবেন। পরিবারে চলা সব অশান্তি শেষ হবে। ঋণের বোঝা কমবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও মজবুত হবে। প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আসতে চলেছে।  

POST A COMMENT
Advertisement