Shani Vakri 2026: কর্মফল দাতা শনির উল্টো চালেই কিস্তিমাৎ, জুলাই থেকে ৫ রাশির 'ডাবল' কামাই

ছাব্বিশে শনি একেবারে নতুন অবতারে হাজির হয়েছে। ২০২৬ সালে শনিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই বছরে শনির গোচর হবে না। তবে শনি দু'বার অবস্থান বদল করবে। শনি এখন মীন রাশিতে সোজা অবস্থায় রয়েছে।

Advertisement
কর্মফল দাতা শনির উল্টো চালেই কিস্তিমাৎ, জুলাই থেকে ৫ রাশির 'ডাবল' কামাইশনির বক্রী অবস্থা জুলাইতে
হাইলাইটস
  • ছাব্বিশে শনি একেবারে নতুন অবতারে হাজির হয়েছে।

ছাব্বিশে শনি একেবারে নতুন অবতারে হাজির হয়েছে। ২০২৬ সালে শনিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই বছরে শনির গোচর হবে না। তবে শনি দু'বার অবস্থান বদল করবে। শনি এখন মীন রাশিতে সোজা অবস্থায় রয়েছে। তবে ২৭ জুলাই ২০২৬-এ শনি এই রাশিতে বক্রী অবস্থায় থাকবে। এই উল্টো অবস্থা শনির ২০২৬-এর ১০ নভেম্বর পর্যন্ত থাকবে। চারমাস পর্যন্ত শনির এই উল্টো চালে ৫ রাশির দারুণ লাভ হতে চলেছে। 

কর্কট রাশি
জুলাইতে বক্রী শনি কর্কট রাশির জন্য ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। চাকরিতে পদোন্নতি সম্ভব হবে। বেতন বাড়ার যোগ রয়েছে এবং উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা মজবুত হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। এই সময় নতুন বিনিয়োগ করা শুভ হবে। 

মিথুন রাশি
জুলাইতে শনির বক্রী মিথুন রাশির জন্য ব্যবসা ও চাকরিতে শুভ ফল নিয়ে আসবে। নতুন ব্যবসা শুরু যারা করছেন, তারা লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের আয় বাড়বে ও চাকুরিজীবিদের পদোন্নতি হতে পারে। সব মিলিয়ে আপনার আর্থিক পরিস্থিতি শুধরাবে। বিনিয়োগের দিক থেকে এই সময় খুবই ভাল। 

কন্যা রাশি
শনির বক্রী চাল কন্যা রাশির জাতকদের জন্য অর্থ ও সম্পদ হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে। ভাগ্যের সম্পূর্ণ সঙ্গ পাওয়া যাবে। যে ব্যবসাগুলো দীর্ঘদিন ধরে স্থবির বা মন্থর ছিল, সেগুলো আবার গতি পেতে পারে। একটি নতুন চুক্তি থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই উন্নতি দেখা যাবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং কাঙ্খিত বা নতুন চাকরি পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। 

বৃশ্চিক রাশি
ছাব্বিশে শনির বক্রী বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জাগতিক সুখ-সুবিধা বাড়াবে। জমি, ঘর বা গাড়ি কেনার সুখ পাবেন। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। পরিবারের সঙ্গে সুখের সময় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। পুরনো মতপার্থক্য শেষ হবে। প্রতি ক্ষেত্রে সফলতার যোগ পাওয়ার সম্ভাবনা। 

Advertisement

ধনু রাশি
ধনু রাশির আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। কেরিয়ার, ব্যবসা ও অন্য ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অসম্পূর্ণ কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। চাকরি যারা খুঁজছেন তাঁরা শুভ খবর পাবেন। ব্যবসায় লাভ বাড়বে। বিদেশ সফরে যাওয়ার সুযোগ পাবেন। 

POST A COMMENT
Advertisement