শুক্রদেবের গোচরবৈদিক শাস্ত্রমতে বৈদিক শাস্ত্রমতে শুক্র হলেন ধন, ঐশ্বর্য বৈভবের দেবতা। তিনি বিলাসিতার কারকও বটে। মে মাসেই শুক্র মঙ্গলের রাশি মেষে প্রবেশ করতে চলেছেন। এরফলেই তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ এরফলে ভাগ্যের সঙ্গ পাবেন জাতক-জাতিকারা। কেরিয়ারে উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকাদের জন্য বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। মঙ্গলের রাশিতে শুক্রের প্রবেশের ফলে জীবন থেকে বাধা বিপত্তি কাটবে নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা। আগামী ১৪ মে ২০২৫, ১১.৪২-এ শুক্র মঙ্গলের রাশিতে গোচর করবেন।
মেষ রাশি
মেষে শুক্র প্রবেশের ফলে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। একের পর এক উন্নতির ডঙ্কা বাজাবেন জাতক-জাতিকারা। মেষে শুক্রের গোচরের ফলে শুক্র মিথুনের লগ্নে বসবাস করতে চলেছেন ৷ শুক্রের অবস্থান রাশির পঞ্চম ও দ্বাদশ ঘরের স্বামী। এরফলে সন্তান সংক্রান্ত বিষয়ে বেশ কিছু শুভ খবর পাবেন। বিবাহিত জীবন আরও সুখের হবে ৷ অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে চলেছে। শুক্রের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব আসতে চলেছে। কেরিয়ারের জন্য আসবে ভাল সময়।
বৃষ রাশি
ভাগ্যের স্থানে শুক্রের অবস্থান৷ ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে৷ ধর্মকর্মে এবার রুচি লাভ করতে চলেছেন৷ সুখ সুবিধায় বাড়বে, সমাজে সমান সম্মান পদোন্নতি হবে। বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই পরিবর্তন বিরাট লাভের মুখ দেখাবে ৷ এই গোচর রাশির একাদশতম ঘরে বিরাজমান হয়েছেন। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। ভাগ্য সর্বদা সহায় থাকবে। জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসবে। বিদেশযাত্রার বিরাট লাভের মুখ দেখবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের মেষে প্রবেশের ফলে জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ রাশির চতুর্থ ও নবম ঘরের স্বামী ভাগ্যের ঘরে উদিত হতে চলেছে। ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভাল হতে চলেছে ৷ প্রেমের জন্য অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ জীবন হবে আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত হবে। কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে লাভের মুখ দেখবেন জাতক-জাতিকারা ৷ সব মিলিয়ে এবার ভাল ফল পাবেন জাতক-জাতিকারা। শরীর অত্যন্ত পরিমাণে ভাল হবে।