Surya Nakshatra Transit: ৮ জুন থেকে ঘুরবে ভাগ্যের চাকা, সূর্য মৃগশিরা নক্ষত্রে যেতেই ৪ রাশির বাম্পার লাভ

২০২৬ সালের ৮ জুন সূর্য মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই নক্ষত্রে সূর্যের এই গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর কারণ হলো, মঙ্গল গ্রহ মৃগশিরা নক্ষত্রের অধিপতি এবং সূর্য ও মঙ্গলের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

Advertisement
৮ জুন থেকে ঘুরবে ভাগ্যের চাকা, সূর্য মৃগশিরা নক্ষত্রে যেতেই ৪ রাশির বাম্পার লাভসূর্যের নক্ষত্র গোচর
হাইলাইটস
  • ২০২৬ সালের ৮ জুন সূর্য মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে।

২০২৬ সালের ৮ জুন সূর্য মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই নক্ষত্রে সূর্যের এই গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর কারণ হলো, মঙ্গল গ্রহ মৃগশিরা নক্ষত্রের অধিপতি এবং সূর্য ও মঙ্গলের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলস্বরূপ, এই নক্ষত্রে সূর্যের এই গোচর চারটি রাশির জন্য রাজযোগের মতো পরিস্থিতি তৈরি করবে।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য। মৃগশিরা নক্ষত্রে সূর্যের গোচরের প্রভাবে নানা দিক থেকে লাভ হবে সিংহ রাশির জাতকদের। এই ১৫ দিনের মধ্যে আপনার উপার্জন বাড়বে অনেকটাই। পাওনা টাকা এই সময় পেয়ে যেতে পারেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে আপনার।

তুলা রাশি
সূর্যের নক্ষত্র পরিবর্তন বড় প্রভাব ফেলতে চলেছে তুলা রাশির জাতকদের জীবনে। এই সময় প্রচুর আর্থিক লাভ করতে পারেন আপনি। চাকরিজীবীদের বেতন বাড়বে। ব্যবসায়ীরাও বড় মুনাফা করার সুযোগ পাবেন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে।

ধনু রাশি
সূর্য মৃগশিরা নক্ষত্রে এলে লাভজনক পরিস্থিতি তৈরি হবে ধনু রাশির জাতকদের জন্য। সূর্যের প্রভাবে শনির ধাইয়া দশার ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা রেহাই পাবেন আপনি। সম্মান ও প্রতিপত্তি বাড়বে। পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে। আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক ভাবে লাভবান হবেন।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন। আপনারা বিবাহিত জীবনে সফল হবেন। বহু সমস্যার হয়ে যাবে সমাধান। কাজের জায়গায় ভাল ফল পাবেন। বাড়তে পারে মাইনে। প্রোমোশন হতে পারে। অনেক দিন ধরে যেই কাজ করছেন, তাতে সাফল্য মিলবে। পাশাপাশি ব্যবসাও করা যাবে নিশ্চিন্তে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। বরং গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান। 
 

POST A COMMENT
Advertisement