Zodiac Signs Lucky For Next 60 Days: ৬০ দিন ধরে বিষ্ণুর আশীর্বাদ ৫ রাশির ওপর, টাকার পাহাড়ে চড়বে

Zodiac Signs Lucky For Next 60 Days: গত ২ মে থেকে শুরু হওয়া এই বিশেষ যোগ চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে, এই ৬০ দিন ৫টি রাশির জাতকদের জন্য রাজযোগের চেয়ে কম কিছু নয়। সূর্য, মঙ্গল আর বুধের হাত ধরে তৈরি হচ্ছে বুধাদিত্য ও মঙ্গলাদিত্যর মতো শক্তিশালী রাজযোগ।

Advertisement
৬০ দিন ধরে বিষ্ণুর আশীর্বাদ ৫ রাশির ওপর, টাকার পাহাড়ে চড়বেZodiac Signs Lucky For Next 60 Days: বিষ্ণুর কৃপা ৬ রাশিতে

Zodiac Signs Lucky For Next 60 Days: ক্যালেন্ডারের পাতায় মে মাস পড়তেই মহাকাশে শুরু হয়েছে বড়সড় ওলটপালট। গত ২ মে থেকে শুরু হওয়া এই বিশেষ যোগ চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে, এই ৬০ দিন ৫টি রাশির জাতকদের জন্য রাজযোগের চেয়ে কম কিছু নয়। সূর্য, মঙ্গল আর বুধের হাত ধরে তৈরি হচ্ছে বুধাদিত্য ও মঙ্গলাদিত্যর মতো শক্তিশালী রাজযোগ। সঙ্গে রয়েছে ত্রিগ্রহী যোগের খেল। সব মিলিয়ে নারায়ণ তথা ভগবান বিষ্ণুর কৃপায় ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কাদের? জেনে নিন।

মেষ রাশি
কেরিয়ারে বড় কোনও মাইলফলক ছোঁয়ার সময় চলে এসেছে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন, তাদের দোরগোড়ায় সুযোগ কড়া নাড়বে। ব্যবসায়ীদের আটকে থাকা টাকা আচমকাই ফেরত আসতে পারে। বাড়বে আত্মবিশ্বাস আর সামাজিক প্রতিপত্তি।

বৃষ রাশি
এই ৬০ দিন আপনার জীবনের এক সোনালি অধ্যায়। বৃহস্পতির প্রভাবে পৈতৃক সম্পত্তি থেকে বড় অঙ্কের অর্থলাভের যোগ রয়েছে। যারা অবিবাহিত, তাদের সানাই বাজার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে সম্মান তো পাবেনই, সেই সঙ্গে পকেটেও আসবে টানটান জোর।

সিংহ রাশি
রাজনীতি বা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা স্বপ্নের মতো। পদোন্নতির পাশাপাশি ক্ষমতাও বাড়বে কয়েক গুণ। শত্রুরা শত চেষ্টা করেও আপনার ক্ষতি করতে পারবে না। নিজের তেজে আপনি ময়দান জয় করবেন।

তুলা রাশি
পেশাগত জীবনে যেমন উন্নতি হবে, তেমনই ব্যক্তিগত জীবনেও বইবে খুশির হাওয়া। হুট করে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। যারা সিঙ্গল, তাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটবে। সব মিলিয়ে সময়টা আপনার হাতের মুঠোয়।

ধনু রাশি
শুধু বৈষয়িক সুখ নয়, ধনু রাশির জাতকদের জ্ঞান ও আধ্যাত্মিক চেতনারও বিকাশ ঘটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়ারা অভাবনীয় সাফল্য পেতে পারেন। জীবনে আরাম ও বিলাসিতা বাড়বে।

কীভাবে বজায় রাখবেন সৌভাগ্য?
জ্যোতিষীদের মতে, এই ৬০ দিন বিষ্ণু মন্ত্র জপ করা অব্যর্থ ফল দেয়। সম্ভব হলে বৃহস্পতিবার উপোস করে হলুদ রঙের পোশাক পরুন এবং হলুদ মিষ্টি দান করুন। এতে গ্রহদোষ কেটে গিয়ে সাফল্যের পথ আরও প্রশস্ত হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement