Unlucky Zodiac Sign: সূর্য-বরুণের অশুভ দৃষ্টিতে ছারখার, ৩ রাশির চাকরি হারানোর প্রবল যোগ

এই গ্রহ-সংযোগের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে মেষ, সিংহ এবং মীন রাশির উপর। তাঁর মতে, সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, কর্তৃত্ব ও পিতার কারক, অন্যদিকে বরুণ গ্রহকে কল্পনা, বিভ্রান্তি, গোপন বিষয়, প্রতারণা ও অবচেতন মনের প্রতীক হিসেবে ধরা হয়।

Advertisement
সূর্য-বরুণের অশুভ দৃষ্টিতে ছারখার, ৩ রাশির চাকরি হারানোর প্রবল যোগসূর্য-বরুণের অশুভ যোগ
হাইলাইটস
  • আগামী ২৬ জুন ২০২৬, শুক্রবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য ও বরুণ গ্রহের মধ্যে ৯০ ডিগ্রির কেন্দ্র দৃষ্টি বা কেন্দ্র যোগ গঠিত হবে।

আগামী ২৬ জুন ২০২৬, শুক্রবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য ও বরুণ গ্রহের মধ্যে ৯০ ডিগ্রির কেন্দ্র দৃষ্টি বা কেন্দ্র যোগ গঠিত হবে। জ্যোতিষীদের মতে, এই যোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাময়িকভাবে চাপ, বিভ্রান্তি ও নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। এই গ্রহ-সংযোগের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে মেষ, সিংহ এবং মীন রাশির উপর। তাঁর মতে, সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, কর্তৃত্ব ও পিতার কারক, অন্যদিকে বরুণ গ্রহকে কল্পনা, বিভ্রান্তি, গোপন বিষয়, প্রতারণা ও অবচেতন মনের প্রতীক হিসেবে ধরা হয়। ফলে এই দুই গ্রহের ৯০ ডিগ্রির অবস্থান অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি এবং বাস্তব ও কল্পনার মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে পারে। 

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে নাও পারে, যার ফলে হতাশা তৈরি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সময় সংযত থাকা উচিত।তিনি আরও বলেন, এই সময়ে বড় অঙ্কের আর্থিক লেনদেন, নতুন বিনিয়োগ বা কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। প্রতারণা বা ভুল সিদ্ধান্তের আশঙ্কা থাকায় নথিপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

সিংহ রাশি
সূর্যের নিজস্ব রাশি হওয়ায় সিংহ রাশির জাতকদের উপর এই যোগের প্রভাব কিছুটা স্পষ্ট হতে পারে বলে মত হিতেন্দ্র কুমারের। কর্মক্ষেত্রে সহকর্মী বা অংশীদারের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। অহং বা আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।পারিবারিক ক্ষেত্রেও ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই কথাবার্তায় সংযম এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ বলে জানিয়েছেন তিনি।

মীন রাশি
মীন রাশির ক্ষেত্রে কেরিয়ার ও পেশাগত জীবনে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে মত হিতেন্দ্র কুমারের। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা নতুন কোনও পেশাগত সিদ্ধান্ত নিতে চাইছেন, তাঁদের কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।এছাড়া নতুন ব্যবসা শুরু, বড় বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করার আগে সব দিক ভালোভাবে যাচাই করার কথাও বলেছেন। মানসিক অস্থিরতা বাড়লে পর্যাপ্ত বিশ্রাম ও ইতিবাচক মনোভাব বজায় রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement