Brihaspati Good Effect: অশ্লেষা নক্ষত্রে বিরাজিত দেবগুরু, ৩১ অক্টোবর পর্যন্ত ৫ রাশির তুঙ্গে বৃহস্পতি

গ্রহদের অবস্থানে পরিবর্তন জ্যোতিষ মতে বেশ কিছু রাশির জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। গুরু অশ্লেষা নক্ষত্রে গোচর করার ফলে ৩১ অক্টোবর পর্যন্ত মেষ, কন্যা, তুলা, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের কেরিয়ার ও সম্পর্কে ইতিবাচক বদল হওয়ার সঙ্কেত পাওয়া যেতে পারে।

Advertisement
অশ্লেষা নক্ষত্রে বিরাজিত দেবগুরু, ৩১ অক্টোবর পর্যন্ত ৫ রাশির তুঙ্গে বৃহস্পতিগুরু গোচর
হাইলাইটস
  • গ্রহদের অবস্থানে পরিবর্তন জ্যোতিষ মতে বেশ কিছু রাশির জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে।

গ্রহদের অবস্থানে পরিবর্তন জ্যোতিষ মতে বেশ কিছু রাশির জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। গুরু অশ্লেষা নক্ষত্রে গোচর করার ফলে ৩১ অক্টোবর পর্যন্ত মেষ, কন্যা, তুলা, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের কেরিয়ার ও সম্পর্কে ইতিবাচক বদল হওয়ার সঙ্কেত পাওয়া যেতে পারে। চাকরিজীবিরা নতুন দায়িত্ব বা চাকরির সুযোগ পেতে পারেন। আবার কারোর কারোর ব্যক্তিগত জীবন শুধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নিন সেই ৫ রাশি কারা। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য আটকে থাকা কাজ আচমকাই গতি নেবে। চাকরি তে বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা পাবেন। ব্যবসায় নতুন চুক্তি থেকে লাভবান হবেন। সঙ্গীর সঙ্গে চলা মতভেদ কথাবার্তার মাধ্যমে সমাধান হবে। 

কন্যা রাশি
কন্যা রীশির জাতকদের জন্য কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। প্রমোশন বা নতুন চাকরির খোঁজ করছেন, এমন মানুষ ভাল খবর পেতে পারেন। তবে লাভের সঙ্গে খরচও নিয়ন্ত্রণ করুন। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য আর্থিক ও ব্যবসায়িক মামলাগুলি গুরুত্বপূর্ণ হবে। ব্যবসায় লাভ ও পুরনো বিনিয়োগ থেকে সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের পরিচয় পাবেন সবাই। মান-সম্মান বাড়বে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকেরা চাকরি ও ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা থেকে স্বস্তি পাবেন। কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ সামনে আসবে। চাকরি বদলের কথা ভাবলে এই সময় কোনও ভাল প্রস্তাব পাবেন। তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। 

মীন রাশি
মীন রাশির জাতকদের সম্পর্কে মধুরতা বাড়বে। সঙ্গীর সঙ্গে আরও ভাল বন্ডিং তৈরি হবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। চাকরির সন্ধান করছেন যাঁরা, নতুন সুযোগ পাবেন। চাকরিজীবীদের স্বস্তি দেবে এমন খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। 


  

POST A COMMENT
Advertisement